,

আমলার ফর্ম নিয়ে দুশ্চিন্তায় প্রোটিয়ারা

news-image

হাশিম আমলা দক্ষিণ আফ্রিকার ব্যাটিং স্তম্ভ। সব ফরম্যাটের ক্রিকেটেই সমান সফল। ব্যাটে তার আলো ছড়ায়। কিন্তু সেই তাকে নিয়েই কি না টেস্ট সিরিজের আগে দুশ্চিন্তায় দক্ষিণ আফ্রিকা। ৫ নভেম্বর মোহালিতে ৪ টেস্টের সিরিজের প্রথম ম্যাচ শুরু। কিন্তু তার আগে ভারত সফরে সেভাবে রানের দেখা পাননি আমলা।

অথচ ২০১০ সালে শেষ ভারত সফরে দক্ষিণ আফ্রিকার হয়ে ব্যাটে আগুন ঝরিয়েছিলেন আমলা। সেবার তিন ইনিংসে ৪৯০ রান করেছিলেন। নাগপুরে একটি ইনিংস ছিল অপরাজিত ২৫৩ রানের। ভারতীয় বোলাররা সেবার আমলার জবাব খুঁজে পাচ্ছিলেন না। ব্যাটিং-বান্ধব উইকেটের সব সুবিধাই তুলে নিয়েছিলেন আমলা।

কিন্তু এবার কি যে হলো আমলার! প্রোটিয়াদের টেস্ট অধিনায়ক সীমিত ওভারের ক্রিকেটে নিজেকে হারিয়ে খুঁজেছেন। আট ম্যাচে ১২৮ রান করেছেন আমলা। সম্পুর্ণ হওয়া দুই টি-টোয়েন্টিতে রান করেছেন ৩৬ ও ২১। আর ৫ ওয়ানডেতে তার স্কোর যথাক্রমে ৩৭, ১৭, ৫, ৭ ও ২৩। এরপর বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে মাত্র ১ রান করেছেন। তাকে নিয়ে দুশ্চিন্তা হওয়া তো স্বাভাবিক।

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক রাসেল ডমিঙ্গো স্বীকার করছেন দুশ্চিন্তার কথা। তিনি বলেছেন, "আমলার ফর্ম নিয়ে আমাদের একটু দুশ্চিন্তা আছে। তবে আমরা জানি কত বড় খেলোয়াড় সে। সে নেটে ভালো ব্যাট করছে। তার কাছ থেকে আমরা একটা ভালো ও বড় কিছু পাওয়ার অপেক্ষায়।" ৮৪ টেস্টে ৬৭৭০ রান আমলার। ২৩টি সেঞ্চুরি করেছেন। ৫২র বেশি গড় তার।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা