,

মাধুরীর ঝলক থাকবে ‘বাহুবলী’র সিক্যুয়েলে

news-image

একের পর এক রেকর্ড করা সর্বকালের সেরা ছবির খেতাব পাওয়া ‘বাহুবলী’ নিয়ে নতুন করে কিছুই বলার নেই। কারণ এর রেকর্ডের কথা বলে শেষ করা যাবে না। কিন্তু এর সাফল্যের রেশ যেন কাটছেই না। নতুন করে আবার শিরোনামে এসেছে ‘বাহুবলী’।
বক্স অফিসে বাহুবলী’র তুমুল সাফল্যের পর ছবির দ্বিতীয় পর্ব আসা ছিল শুধু সময়ের অপেক্ষা। প্রথম পর্বের শেষেই এ ছবির সিক্যুয়েলের ইঙ্গিত স্পষ্ট ছিল। তবে এবার ‘বাহুবলী’র আকর্ষণ বাড়িয়ে দিতে আসছেন মাধুরী দীক্ষিত। শোনা যাচ্ছে, ছবির এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে এ বলিকুইনকে।
এস রাজামৌলির ‘বাহুবলি’ বক্স অফিসের প্রায় সব রেকর্ড ভেঙে দিয়েছিলই বলা যায়। আদতে দক্ষিণী হলেও এ ছবি মুম্বাই তথা সারা দেশের সিনেবাজারেই রাজত্ব করেছিল। ছবির  সিক্যুয়েলের স্পষ্ট ইঙ্গিত রাখা ছিলই। সেইমতোই দ্বিতীয় ভাগও আসতে চলেছে বলে জানা গিয়েছে। এই পর্বে সবথেকে বড় চমক হতে পারেন মাধুরী দীক্ষিত।
শোনা যাচ্ছে, আনুশকা শেঠীর দিদির চরিত্রে থাকবেন মাধুরী। যদিও এ নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে তিনি কিছু জানাননি। তবে মাধুরীর উপস্থিতি যে এই ‘ওয়ার ড্রামা’র গ্ল্যামার অনেকখানি বাড়িয়ে দেবে তা বলাই বাহুল্য।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা