,

নীলফামারীতে তিন জামায়াত কর্মী আটক

news-image

নীলফামারীতে নাশকতার সৃষ্টির আশঙ্কায় জামায়াতের তিন কর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার গভীর রাতে জেলা সদরের কুন্দুপুকুর ইউনিয়নের শালহাটি গ্রামের নিজ বাড়ি থেকে তাদের আটক করে। তারা হলেন, ওই গ্রামের মৃত. নাদের হোসেনের ছেলে নজরুল ইসলাম (৫২), মজির উদ্দিনের ছেলে রশিদুল ইসলাম (৪২), রফিকুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম (৩৮)। নীলফামারী সদর থানার উপ-পরিদর্শক আসাদুজ্জামান আসাদ জানান, তাদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে ফৌজদারী কার্যবিধির ১৫১ ধারায় রবিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান পাশা বলেন, তারা জামায়াতের সক্রিয় কর্মী, বিভিন্ন মিটিং মিছিলে তাদের সম্পৃক্ততা পাওয়া যায়। নাশকতা সৃষ্টির আশঙ্কায় গত শনিবার গভীর রাতে তাদেরকে আটক করা হয়। 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা