,

কসবায় ২৩টি দোকান আগুনে পুড়ে ছাই

news-image

নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভয়াবহ অগ্নিকান্ডে ২৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কসবা উপজেলার কুটি বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কুটি বাজারের একটি মুদি দোকানে বৈদুতিক শর্কসার্কিট থেকে আগুন লাগে। পরে আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী দোকানগুলোতেও ছড়িয়ে পড়ে। এ ঘটনায় বাজারের ২৩টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। পরে আগুনের খবর পেয়ে কসবা, আখাউড়া ও ব্রাহ্মণবাড়িয়া থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
কুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নরুল ইসলাম জিতু জানান, অগ্নিকান্ডের ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি। তবে আনুমানিক দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে