বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু

news-image

আজ থেকে সারা দেশে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হচ্ছে। দেশের ২৮ হাজার ৬৩২টি স্কুল ও মাদ্‌রাসার অষ্টম শ্রেণী পড়ুয়া ২৩ লাখ ২৫ হাজার ৯৩৩ শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছে। গত বছরের তুলনায় এবার শিক্ষার্থী বেড়েছে দুই লাখ ৩৫ হাজার ২৪১ জন। এরমধ্যে ছাত্রীর সংখ্যা ছাত্রদের তুলনায় এক লাখ ৬০ হাজার ৫৯৩ জন বেশি। বিদেশের আটটি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৫৮৫ জন। পরীক্ষায় প্রশ্ন ফাঁস রোধে কোচিং সেন্টার ও ফেইসবুক নজরদারিতে থাকছে। জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রয়োজনে কঠোর হওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এবার জেএসসিতে ১৯ লাখ ৬৭ হাজার ৪৪৭ জন ও জেডিসিতে তিন লাখ ৫৮ হাজার ৪৮৬ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। মোট পরীক্ষার্থীর মধ্যে ১২ লাখ ৪৩ হাজার ২৬৩ জন ছাত্রী এবং ১০ লাখ ৮২ হাজার ৬৭০ জন ছাত্র।

এ বছর জেএসসিতে অনিয়মিত পরীক্ষার্থী এক লাখ ১৮ হাজার ২১৪ ও জেডিসিতে ১৪ হাজার ৭৭৯ জন। এ ছাড়া এবার বিশেষ পরীক্ষার্থী (এক থেকে তিন বিষয়ে ফেল) জেএসসিতে এক লাখ ৯ হাজার ৬২০ জন ও জেডিসিতে ১১ হাজার ৯৫১ জন। অষ্টম শ্রেণীতে উন্নীত হওয়া ৫শ’টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা এ বছর জেএসসিতে অংশ নিচ্ছে। শিক্ষার্থীদের বাংলা দ্বিতীয়পত্র এবং ইংরেজি প্রথম ও দ্বিতীয়পত্র ছাড়া সকল বিষয়ে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা দিতে হবে। এ পরীক্ষার ওপর ভিত্তি করে জুনিয়র বৃত্তি দেয়া হবে। একই খাতায় নৈর্ব্যক্তিক ও লিখিত পরীক্ষা একই উত্তরপত্রে হবে। নৈর্ব্যক্তিক অংশে ওএমআর বৃত্ত ভরাট করতে হবে না। উত্তরপত্রে সঠিক উত্তরে টিক চিহ্ন দিলেই হবে। নৈর্ব্যক্তিক ও সৃজনশীল প্রশ্নপত্রে দু’টি বিভাগ থাকলেও দু’টি অংশ মিলে ৩৩ পেলেই পাস বলে গণ্য হবে। এসএসসি’র মতো দু’টি অংশে আলাদা আলাদা পাসের প্রয়োজন নেই। 
জেএসসি পরীক্ষা সূচি: পরীক্ষা প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে। আজ ১ নভেম্বর বাংলা প্রথমপত্র, ২ নভেম্বর বাংলা দ্বিতীয়পত্র, ৩ নভেম্বর ইংরেজি প্রথমপত্র, ৪ নভেম্বর ইংরেজি দ্বিতীয়পত্র, ৫ নভেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ৮ নভেম্বর গণিত/সাধারণ গণিত, ৯ নভেম্বর ইসলাম ও নৈতিক শিক্ষা/হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা/খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা/ বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা, ১১ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ১২ নভেম্বর শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, ১৫ নভেম্বর বিজ্ঞান, ১৬ নভেম্বর কর্ম ও জীবনমুখী শিক্ষা, ১৭ নভেম্বর কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, আরবি, সংস্কৃত, পালি এবং ১৮ নভেম্বর চারু ও কারুকলা বিষয়ের পরীক্ষা হবে।


জেডিসি পরীক্ষা সূচি: আজ ১ নভেম্বর কুরআন মাজীদ ও তাজবিদ, ২ নভেম্বর আকাইদ ও ফিক্‌হ, ৩ নভেম্বর বাংলা প্রথমপত্র, ৪ নভেম্বর বাংলা দ্বিতীয়পত্র, ৫ নভেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ৮ নভেম্বর ইংরেজি প্রথমপত্র, ৯ নভেম্বর ইংরেজি দ্বিতীয়পত্র, ১১ নভেম্বর আরবি প্রথমপত্র, ১২ নভেম্বর আরবি দ্বিতীয়পত্র, ১৪ নভেম্বর গণিত, ১৫ নভেম্বর কর্ম ও জীবনমুখী শিক্ষা, শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ের পরীক্ষা হবে। ১৬ নভেম্বর সামাজিক বিজ্ঞান (শুধু অনিয়মিত), বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ১৭ নভেম্বর সাধারণ বিজ্ঞান (শুধু অনিয়মিত), বিজ্ঞান, বিজ্ঞান ও তথ্য যোগাযোগ প্রযুক্তি (শুধু অনিয়মিত) এবং ১৮ নভেম্বর কৃষি শিক্ষা, গার্হস্থ্য অর্থনীতি (শুধু অনিয়মিত) ও গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে

ডেঙ্গুতে আরও ৩ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৫৩৪

বিশেষ অভিযানে ১ লাখ ৪১ হাজারের বেশি গ্রেপ্তার

আগারগাঁওয়ে শুরু হচ্ছে হজ-ওমরাহ মেলা

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলেন তারেক রহমান

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সরকার ও বিএনপিতে রদবদলের আলোচনা