,

শিশুকে বুকের দুধ না খাওয়ালে মায়েদের বিষণ্নতা

news-image

জন্মের পর নবজাতককে নিয়মিত বুকের দুধ খাওয়ানো শুধু যে শিশুর জন্যে জরুরি তা নয়। মায়ের স্বাস্থ্যেও এর ভূমিকা রয়েছে। এক ব্রিটিশ গবেষণায় বলা হয়, স্তনে ব্যথা বা ঝামেলার কারণে যে সকল মা শিশুদের বুকের দুধ খাওয়াতে চান না তাদের মধ্যে মারাত্মক বিষণ্নতা ভর করে। বিশেষজ্ঞরা জানান, শিশু জন্মের পর তাকে টানা ছয় মাস কেবল বুকের দুধ খাওয়াতে হয়। এতে নবজাতক কান ও শ্বাসযন্ত্রে সংক্রমণ, হঠাৎ মৃত্যুর ঝুঁকি, অ্যালার্জি, শিশুকালের স্থূলতা এবং ডায়াবেটিস ইত্যাদি রোগের আশঙ্কা থেকে দূরে থাকে।

নিয়মিত দুধ খাওয়ানো মায়ের জন্যেও দারুণ উপকারী। এতে মায়ের দীর্ঘমেয়াদি বিষণ্নতা, হাড়ের ক্ষয় এবং কয়েক ধরনের ক্যান্সারের ঝুঁকিও কমে যায়। ওয়েলসের সোয়ানসি বিশ্ববিদ্যালয়ের গবেষক অ্যাম ব্রাউন জানান, শিশুকে সঠিকভাবে বুকের দুধ না দিতে পারার কারণে মায়ের ওপর কিছুটা বিষণ্নতা ভর করতে পারে। আধুনিক মায়েরা সাধারণত স্তন্যদান করতে চান না নানা কারণে। এ কাজের ঝামেলা বা সময়ের অভাব বা জীবনযাপন কারণ হতে পারে। কিন্তু এই জরুরি কাজটি বাদ দিলে শিশুর সঙ্গে তিনি নিজেও মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়ে যান।

তাই যত ঝামেলাই হোক না কেন, কাজটি চালিয়ে যেতে তাগাদা দিয়েছে বিশেষজ্ঞরা। এর কোনো বিকল্প নেই। কাজেই চর্চা চালিয়ে গেলেই কাজটি সহজ হয়ে আসবে। ভুল হলেও তা এমনিতেই শুধরে নেওয়া যাবে। এ ক্ষেত্রে বাড়ির অভিজ্ঞরাও সাহায্য করতে পারেন।

এ নিয়ে ২১৭ জন নারীর ওপর গবেষণা চালান গবেষকরা। দেখা গেছে, যে নারী যত দ্রুত বুকের দুধ বন্ধ করে দিয়েছেন তিনি তত বেশি স্বাস্থ্যগত ঝুঁকিতে পড়েছেন। স্পেনের ইউনিভার্সিটি অব সেভাইলের গবেষক ক্রিস্টিনা বোরা জানান, এ বিষয়ে মায়েরা যত বেশি জানবেন তত বেশি সচেতন হবেন। ফলে প্রতিবন্ধকতা সত্ত্বেও তাদের মাঝে আগ্রহ সৃষ্টি হবে।

বোরা আরো জানান, গর্ভবতী অবস্থায় যে মায়েদের মধ্যে বিষণ্নতা ছিল, শিশু জন্মের পর বুকের দুধ খাওয়ানোর কারণে সেই বিষণ্নতা থেকেও মুক্তি মিলেছে তাদের।
 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে