,

গ্রিস উপকূলে অভিবাসীবাহী জাহাজ ডুবিতে নিহত ১০

news-image

গ্রিসের অদূরে অভিবাসীবাহী জাহাজ ডুবিতে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। এই ঘটনায় তিন শতাধিক অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে ৭ জন শিশু। কত জন নিখোঁজ আছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। চারটি জাহাজে করে অভিবাসীরা তুরস্ক থেকে বিপজ্জনক সমুদ্র পাড়ি দিচ্ছিল।
 
জানা গেছে জাহাজে সাড়ে তিনশ’র বেশি লোক ছিল। এদের অনেকে হাইপোথার-মিয়ায় ভূগছিল। এদেরকে গ্রীক দ্বীপ লেসবোসের উত্তর উপকূলের অদূর থেকে উদ্ধার করা হয়। লেসবোস ইউরোপে ঢোকার একটি প্রধান প্রবেশ পথ। এই পথ দিয়ে অভিবাসীদের স্রোত ইউরোপে প্রবেশের প্রচেষ্টা চালায়। ছবিতে দেখা গেছে দ্বীপটির উপকূলে চিকিত্সকরা অজ্ঞান শিশুদের জ্ঞান ফেরানোর চেষ্টা করছেন। পরে সন্ধ্যায় গ্রিসের অ্যাগাথোনিসি দ্বীপের অদূরে ডুবে যাওয়া এক নারী ও দুই শিশুর মৃতদেহ পাওয়া গেছে। স্থানটি তুরস্ক উপকূল থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে।
 
পুলিশ জানায়, বন্দর পুলিশ তিন শিশুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেছে। টহল জাহাজ, মাছ ধরার নৌকা ও এমনকি স্থানীয়রাও জেট স্কি নিয়ে উদ্ধার তত্পরতায় যোগ দেয়। রাতের বেলা ঝড়ো বাতাসের কারণে নিখোঁজদের সন্ধানে উদ্ধার তত্পরতা ব্যহত হয়। বন্দর পুলিশ জানায়, কতজন মানুষ পানিতে রয়েছে তা   জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে