,

তাজিয়া মিছিলে বোমা হামলার ঘটনা আরও একজনের মৃত্যু

news-image

হোসনী দালান এলাকায় তাজিয়া মিছিলে বোমা হামলার ঘটনায় জামালউদ্দিন (৫০) নামে অপর এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত শুক্রবার (২৩ অক্টোবর) দিনগত রাত ২টার দিকে আশুরার তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় বোমা হামলার ঘটনা ঘটে। এতে দক্ষিণ কেরাণীগঞ্জের পূর্ব চড়াইলে শুভাট্টা উত্তর পাড়ার বাসিন্দা ও সপ্তম শ্রেণির ছাত্র সাজ্জাদ হোসেন সানজু (১৫)নিহত হন। আহত হন আরও অনেকে। এদের মধ্যে ছিলেন জামালউদ্দিন। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জামালউদ্দিন লালবাগ থানার ২২ নম্বর কাজী রিয়াজউদ্দিন রোড এলাকার মৃত মফিজউদ্দিনের ছেলে। তিনি লেস-ফিতা বিক্রেতা ছিলেন।  এ বিষয়ে ঢামেক পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মিজানুর রহমান ঘটনার জানান, বোমা হামলার ঘটনায় আহত মোট ১৬ জন ঢামেকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে একজন আজ মারা গেলেন, আর আরেকজন ছাড়পত্র নিয়ে হাসপাতাল ছেড়েছেন। ভর্তি আছেন এখনো ১৪ জন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে