,

টি টোয়েন্টি সিরিজও আফগানিস্তানের

news-image

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টিতে রেকর্ড রান তাড়া করে জয় পেয়েছে আফগানিস্তান। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের ছুড়ে দেওয়া ১৯১ রানের লক্ষ্য এক বল ও পাঁচ উইকেট হাতে রেখেই জিতে গেছে আফগানরা। টসে জিতে স্বাগতিক জিম্বাবুয়ে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। শন উইলিয়ামসের ২৬ বলে ৫৪ ও রিচমন্ড মুুতম্বামির ৩৩ বলে ৪৩ রানের উপর ভর করে ১৯১ রানের বড় লক্ষ্য দেয় আফগানিস্তানকে। দাওলাত জারদান, গুলবাদিন নাইব ও আমির হামজা দুটি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে মোহাম্মদ শাহজাদ ও  উসমান ঘানি উদ্বোধনী জুটিতেই ১১ ওভারের মধ্যে তুলে ফেলেন ৯৫ রান। উসমান ৪৫ বলে ৬৫ রান করে আউট হয়ে গেলেও বাকি কাজটি করে ফেলেন গুলবাদিন নাইব। সাতটি চারে ৩১ বলে ৫৬ রান করা নাইব শেষ পর্যন্ত দলকে জিতিয়ে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন। জিম্বাবুয়ের চামু চিবাবা দুই উইকেট নিয়েছেন। 
 
এই জয়ে দুই ম্যাচের টি টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে আফগানিস্তান। এর আগে প্রথম সহযোগী দেশ হিসেবে পূর্ণ সদস্য জিম্বাবুয়েকে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-২ ব্যবধানে হারিয়ে ছিল। ক্রিকইনফো। 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা