,

বিশ্বব্যাংক প্রেসিডেন্টের উপদেষ্টা হলেন বাংলাদেশের সুবীর

news-image

বাংলাদেশি বংশোদ্ভূত সুবীর চৌধুরী বিশ্ব ব্যাংক প্রেসিডেন্টের উপদেষ্টা কাউন্সিলের চার্টার মেম্বার হয়েছেন। পাঁচ সদস্যের এই কাউন্সিলের অপর সদস্যরা হলেন- মার্শাল গোল্ডস্মিথ, মার্ক থমসন, রিটা ম্যাকগ্রেইন ও মায়া হু-চান। ৪৮ বছর বয়সী সুবীর চৌধুরীর জন্ম বাংলাদেশের চট্টগ্রামে। তিনি এএসআই কন্সাল্টিং গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী। চলতি অক্টোবর থেকেই তিনি প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের উপদেষ্টা হিসেবে কাজ শুরু করেছেন বলে বিশ্ব ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে।

বাংলা ভাষা ও সংস্কৃতিসহ বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে গবেষণার জন্যে তার দেয়া মিলিয়ন ডলার অনুদানে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার বার্কলে ক্যাম্পাসে এ বছরের মার্চ থেকে চালু হয়েছে ‘সুবীর অ্যান্ড মলিনী চৌধুরী সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজ।’ ১৯৯৬ সালে কেন জিমারের সাথে ‘কিউএস-৯০০০ পায়োনিয়ার’ লিখে আলোচনায় আসা সুবীর চৌধুরীকে ‘দ্য লিডিং কোয়ালিটি এক্সপার্ট’ অভিহিত করেছে নিউইয়র্ক টাইমস। ২০০৪ সালে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়া সুবীরের মোট ১৪টি বই প্রকাশিত হয়েছে। কোয়ালিটি ও ম্যানেজমেন্টের ওপর প্রকাশিত এসব বই নিয়ে ‍যুক্তরাষ্ট্রে আলোচনাও হয়েছে। 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা