,

যুক্তরাষ্ট্রের আইএস বিরোধী অভিযান জোরদার

news-image

যুক্তরাষ্ট্র মঙ্গলবার ঘোষণা করেছে, সিরিয়ায় গৃহযুদ্ধ অবসানে আলোচনায় ইরান অংশ নিতে পারে। একইসঙ্গে দেশটি ইসলামিক স্টেট (আইএস)’র বিরুদ্ধে সামরিক অভিযান জোরদারেরও হুঁশিয়ারি উচ্চারণ করেছে। পেন্টাগন বলেছে, ইরাক ও সিরিয়ায় ইসলামি খেলাফত উৎখাতের লক্ষ্যে সেখানে আরো বিমান হামলা এমনকি জিহাদিদের বিরুদ্ধে বিশেষ বাহিনীর সরাসরি স্থল অভিযান চালানো হতে পারে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, সিরিয়ায় রাজনৈতিক সমাধানের লক্ষ্যে চলতি সপ্তাহে ভিয়েনায় প্রথম দফা আলোচনায় দামেস্কের প্রধান মিত্র ইরানকে আমন্ত্রণ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে কোন শক্তি তেহরানের কাছে আমন্ত্রণপত্র পাঠাবে এবং ইরান তা গ্রহণ করবে কিনা সে ব্যাপারে মার্কিন কর্মকর্তারা কিছু বলবে না।

তবে তারা বলেছে, ইরানের অংশগ্রহণকে স্বাগত জানানো হবে। সিরিয়ায় একটি অন্তর্বর্তী ঐকমত্যের সরকার গঠন এবং প্রেসিডেন্ট বাশার আল আসাদের পদত্যাগের পথ প্রশস্ত করার মাধ্যমে দেশটিতে গৃহযুদ্ধ অবসানের উপায় নিয়ে শুক্রবার ভিয়েনায় আলোচনা হবে। তবে রাজনৈতিক প্রক্রিয়ার পাশাপাশি মার্কিন নেতৃত্বাধীন জোট ইরাক ও সিরিয়ায় আইএসের বিরুদ্ধে বিমান অভিযান চালাচ্ছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী অ্যাস্টোন কার্টার বলেন, আইএসের লক্ষ্যবস্তুতে হামলার সুযোগ থাকলে মার্কিন বাহিনী স্থলে সরাসরি অভিযান চালানো থেকে বিরত থাকবে না।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে