,

আফ্রিকায় বিলুপ্তির পথে সিংহ!

news-image

আফ্রিকা থেকে বিলুপ্ত হয়ে যাওয়ার পথে সিংহ। এমন আশঙ্কাই প্রকাশ করল এক বন্যপ্রাণী সংরক্ষণ সংস্থার রিপোর্ট। কমতে কমতে আফ্রিকায় সিংহের সংখ্যা দাঁড়িয়েছে মাত্র ২০ হাজারে। ১৯৯০ সালে সিংহের সংখ্যা ছিল ৪০ হাজারের মত। ১৯৭৫ সালে আফ্রিকাতে আনুমানিক ২,৫০,০০০ সিংহ ছিল। আর এখন এর সংখ্যা মাত্র ৩০,০০০। অর্থাৎ, ১৯৭৫ সালের মাত্র ১২ শতাংশ সিংহ আছে বর্তমানে। প্রতি বছর কেনিয়াতে গড়ে ১০০ সিংহ হত্যা করা হয়।

আগামী দু দশকে আফ্রিকার সিংহের সংখ্যা কমে ১০ হাজার হয়ে যাবে বলে রিপোর্টে প্রকাশ। পশ্চিম ও মধ্য আফ্রিকায় সিংহের সংখ্যা দ্রুতহারে কমতে শুরু করেছে। জনসংখ্যার চাপে কমছে বন, খাবার কমতে শুরু করছে। পাল্লা দিয়ে বাড়ছে চোরাশিকার।  ফলে কমছে পশুরাজের সংখ্যা। তবে ভাল খবর একটাই দক্ষিণ আফ্রিকায় সিংহের সংখ্যা কমেনি। এশিয়ার সিংহও বিলুপ্তির পথে বলে গত বছর একটি রিপোর্টে প্রকাশিত হয়। গত ৫০ বছরে আফ্রিকার সিংহরা ৮০ শতাংশ প্রাকৃতিক বাসস্থান হারিয়েছে। ২০০২ সাল থেকে ৫ টি দেশ পুরোপুরি সিংহশূন্য হয়ে পড়েছে।
 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে