,

৬ দফা দাবিতে সারাদেশে প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির মানববন্ধন

news-image

নিজস্ব প্রতিবেদকবুধবার দুপুর ১২টার দিকে স্থানীয় প্রেসক্লাবের সামনে প্রকৃচি বিসিএস ২৬ ক্যাডার, নন ক্যাডার ও ফাংশনাল সমন্বয় কমিটি, ব্রাহ্মণবাড়িয়া শাখা মানববন্ধন করেছে। এতে জেলা ও সদর উপজেলা প্রকৌশলী-কৃষিবিদ-চিকিৎসক-বিসিএস সমন্বয় কমিটির অন্তত কয়েকশ সদস্য অংশ নেন। কমিটি সভাপতি ও সিভিল সার্জন ডা. হাসিনা আক্তারের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কমিটির সাধারণ সম্পাদক ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু নাছের, সাংগঠনিক সম্পাদক হামজা মাহমুদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বজলুর রশীদ, জেলা বিএমএর সাধারণ সম্পাদক ডা. মো. আবু সাঈদ, ব্রাহ্মণবাড়িয়া গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কবির হোসেন প্রমুখ।





মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান স্বাধীন বাংলাদেশে বৃটিশ শাসনামলের প্রশাসনিক ব্যবস্থা চলতে পারে না। তাই কৃত্য পেশাভিত্তিক জনপ্রশাসন গড়ে তোলার দাবিতে পেশাজীবীরা আজ রাস্তায় নেমে এসেছে। কারণ মর্যাদার ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন আন্দোলনকারীরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে