,

আত্মসমর্পণে আরো সময় চাইলেন ফখরুল

news-image

গাড়ী পোড়ানো ও নাশকতার তিন মামলায় বিচারকি আদালতে আত্মসমর্পণ করতে সুপ্রিমকোর্টে আবারো আট সপ্তাহ সময়ের প্রার্থনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
 বুধবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় তিনি এ আবেদন করেন। বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট সগীর হোসেন লিওন।
 তিনি বলেন, ‘মির্জা ফখরুল অসুস্থ, তিনি এখনো সুস্থ হননি। এ জন্য আদালতের কাছে তিনি সময় চেয়েছেন আট সপ্তাহের। আগামী ২ নভেম্বর এ আবেদনর ওপর ‍শুনানি হবে বলে জানিয়েছেন এই আইনজীবী।
 রাজধানীর পল্টন থানায় নাশকতার অভিযোগে করা এ তিন মামলায় ১৩ জুলাই আপিল বিভাগ ফখরুলের অসুস্থতার কারণ বিবেচনায় নিয়ে এ মামলাগুলোতে ফখরুলকে ছয় সপ্তাহের জামিন দেন। এরপর এ চিকিৎসার জন্য বিদেশে থাকায় আরো দুই দফা সময় নেন মির্জা ফখরুল। যার মেয়াদ শেষ হবে ২ নভেম্বর।এদিকে চিকিৎসা শেষে ফখরুল ইসলাম আলমগীর সিঙ্গাপুর ও মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় পৌনে দুই মাস উন্নত চিকিৎসা শেষে ২১ সেপ্টেম্বর দেশে আসেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা