,

বাঞ্ছারামপুরে বিভিন্ন অফিসের কর্মকর্তা কর্মচারীদের মানব বন্ধন ও প্রতিবাদ সভা

news-image

বাঞ্ছারামপুর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ প্রাঙ্গনে আজ বুধবার জাতীয় বেতনস্কেল ২০১৫-এ সিলেকশন গ্রেড ও টাইমস্কেল পূর্নবহালসহ উপজেলা পরিষদের হস্তাস্তরিত ১৭ দপ্তরের বেতন ভাতাদি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরে  প্রদানের বিষয়ে মানব বন্ধন ও প্রতিবাদ সভা করেছেন উপজেলা সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা । তাদের দাবি, ঘোষিত পে-স্কেল ২০১৫-এ বাতিলকৃত সিলেকশন গ্রেড ও টাইমস্কেল পূনবহাল করতে হবে । উপজেলা পরিষদে হস্তান্তরিত দপ্তর সমূহের কর্মকর্তা ও কর্মচারীগনের বেতন বেতন-ভাতাদি বিলে উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর প্রদানের সিদ্ধান্ত বাতিল এবং এ প্রক্রিয়া স্থগিত করতে হবে । স্ব-স্ব ক্যাডারের সর্বোচ্চ পদ সহ সংশিষ্ট মন্ত্রনালয়ের শীর্ষ পদে স্ব -স্ব^ ক্যাডারের কর্মকর্তার পদায়ন নিশ্চিত করতে হবে । দাবী মানা না হলে পরবর্তীতে আন্দোলনের কর্মসূচী দেয়া হবে । এ উপলক্ষে বক্তব্য রাখেন উপজেলা টিএইচও ডাঃ হাবিবুর রহমান ,উপজেলা প্রকৌশলী এবিএম খোরশেদ আলম,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল,মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফুন নাহার খানম,সমাজসেবা কর্মকর্তা সুরভী আফরোজ। 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ