,

নিউইয়র্কে স্বামীর গাড়ির ধাক্কায় বাংলাদেশি গৃহবধূর মৃত্যু

news-image

নিউইয়র্কে স্বামীর গাড়ির ধাক্কায় আমেনা বাতেন নুপুর (২৬) নামে বাংলাদেশি একজন গৃহবধূ মারা গেছেন। তিনি বাড়ির গ্যারেজ থেকে গাড়ি বের করতে স্বামীকে সহায়তা করতে গিয়ে মর্মান্তিক দূর্ঘটনার শিকার হন। স্থানীয় সময় শনিবার নিউইয়র্কের বাংলাদেশি অধ্যষিত ব্রুকলিনের ইস্ট ফ্ল্যাটবুশ এলাকার অ্যাভিনিউ ডি’তে এই দুর্ঘটনা ঘটে। নিহত গৃহবধূ আমেনা বাতেন দুই সন্তনারের জননী।

তার স্বামী ব্রুকলীন হাসপাতালের চিকিৎসক শাখাওয়াত হোসেন (৩১) মাত্র ৩ মাস আগে ড্রাইভিং লাইসেন্স পেয়েছেন। শনিবার গ্যারেজ থেকে  গাড়িটি বের করতে গিয়ে হিমসিম খাচ্ছিলেন। এ অবস্থায় তার স্ত্রী নুপুর দৌড়ে এসে বাম পাশে দাঁড়িয়ে স্বামীকে গাড়ি বের করতে নির্দেশনা দিয়ে সহায়তা করছিলেন। এক পর্যায়ে শাখাওয়াত হোসেন গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে প্রচন্ড বেগে তার স্ত্রীকে পেছন দিয়ে ধাক্কা দেন। হাসপাতালে ভর্তি হবার ঘণ্টাখানেকের মধ্যেই নুপুর মৃত্যুর কোলে ঢলে পড়েন।

উল্লেখ্য, নুপুর আমেরিকায় এসেছিলেন ১৫ বছর আগে। তার দুই মেয়ে সাদিকা (৪) এবং সাইমা (১০ মাস) মাকে হারিয়ে নির্বাক হয়ে গেছে।
 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা