,

কক্সবাজারে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

news-image

সুন্দরবনে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে বনদস্যু শিপন বাহিনী প্রধান শিপন (৩২) নিহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে বাগেরহাটের মংলা উপজেলা সংলগ্ন পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের মৃগামারি খালে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

র‌্যাব-৮-এর অধিনায়ক লে. কর্নেল ফরিদুল আলম জানান, পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের মৃগমারি খাল এলাকায় বুধবার ভোরে র‌্যাব নিয়মিত টহলে বের হয়। এ সময়  র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জলদস্যু শিপন বাহিনীর সদস্যরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে আত্মরক্ষায় র‌্যাবও পাল্টা গুলি চালায়। ভোর সাড়ে ৫টা থেকে ৬টা পর্যন্ত শতাধিক রাউন্ড গুলিবিনিময় হয়। এক পর্যায়ে দস্যুরা পিছু হটে যায়। পরে র‌্যাব ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে শিপন বাহিনীর প্রধান শিপনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। স্থানীয় জেলেরা নিহতের লাশ দেখে শনাক্ত করেছেন বলে জানান তিনি।

ঘটনাস্থল থেকে বিক্ষিপ্তভাবে ছড়ানো ছিটানো অবস্থায় ওয়ান শুটারগান, একনলা বন্দুকসহ মোট ১৮টি দেশি-বিদেশি অস্ত্র, ৩০০ রাউন্ড গুলি ও এবং বিপুল পরিমাণ রসদ সামগ্রী, চাঁদা আদায়ের কার্ড ও তৈজসপত্র উদ্ধার করা হয়।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা