,

কুলি হবেন বিদ্যা

news-image

সাধারণ গৃহবধূ, গোয়েন্দা থেকে অভিনেত্রী-রূপালী পর্দায় নানা রূপেই পাওয়া গেছে বিদ্যা বালানকে। এবার তাঁকে দেখা যাবে কুলির কাজ করতে। তবে কোন সিনেমা নয়, কালারস টিভির রিয়েলিটি শোতে তাঁকে পাওয়া যাবে কুলি হিসেবে। 'মিশন স্বপ্নে' নামের এই শোতে তারকারা বিভিন্ন পেশার মানুষের হয়ে তাঁদের কাজ করবেন। আর সেটা থেকে যে আয় হবে তা তুলে দেওয়া হবে বাস্তবে ঐ পেশায় থাকা মানুষের হাতে। এই যেমন রাজস্থানের কুলি মঞ্জু। অনেকদিন থেকেই কুলির কাজে নিয়োজিত এই নারী এবার বিশ্রাম পাবেন। কারণ, তাঁর কাজ করবেন বিদ্যা বালান স্বয়ং! এমন একটি শোতে অংশ নিয়ে ভীষণ উচ্ছ্বসিত জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী, 'বেশিরভাগ সময়ই খুবই কষ্টের জীবন যাপন করা সাধারণ মানুষদের সঙ্গে আমাদের দেখা হয় না। এই শোতে মঞ্জুর হয়ে কাজ করতে গিয়ে আমার চোখ খুলে গেছে। একজন নারী হয়ে এরকম একটি পরিশ্রমের কাজ তিনি করে আসছেন যা অবিশ্বাস্য। এ শো হয়তো মঞ্জুর মতো অনেকের ভাগ্যই খুলে দেবে, এটা ভেবে ভালো লাগছে।'

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা