,

২৪ ঘণ্টায় আড়াই কোটির বেশি

news-image

সেই ২০১১ সালে মুক্তি পেয়েছিল সর্বশেষ অ্যালবাম '২১'। চার বছর বিরতির পর অ্যাডেলের নতুন অ্যালবাম '২৫' নিয়ে যে ভক্তদের মধ্যে হুলস্থুল পড়ে যাবে সেটা অনুমিতই ছিল। তাই বলে এত! ২৩ অক্টোবর মুক্তি পাওয়ার পরই রেকর্ড গড়েছে অ্যালবামের সিঙ্গেল 'হিরো'। ২৪ ঘণ্টায় গানটি দেখা হয়েছে দুই কোটি ৭৭ লাখ বার! যা ভেঙে দিয়েছে টেইলর সুইফটের রেকর্ড। মে-তে মুক্তি পাওয়া সুইফটের গান 'ব্যাড ব্লাড' প্রথম ২৪ ঘণ্টায় দেখা হয়েছিল প্রায় দুই কোটিবার। ১০ বার গ্র্যামি ও একবার অস্কার জেতা ব্রিটিশ শিল্পীর এই ভিডিও শুটিং হয়েছে কানাডার মন্ট্রিয়লে। পরিচালনা করেছেন কানাডিয়ান নির্মাতা হ্যাভিয়ের দোলান। এতে অ্যাডেলের সঙ্গে দেখা গেছে মার্কিন অভিনেতা ও গীতিকার ট্রিসটান ওয়াইল্ডসকে। ভিডিওর মতো হয়তো অচিরেই বিক্রির রেকর্ডও ভেঙে দেবে 'হিরো'। কারণ মুক্তির তিন দিনে শুধু ব্রিটেনেই সিঙ্গেলটি বিক্রি হয়েছে এক লাখ ৬৫ হাজার কপি। 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা