,

আজ বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের শাহাদতবার্ষিকী

news-image

আজ ২৮ অক্টোবর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী। ১৯৭১ সালের এই দিনের ভোরবেলায় মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের ধলই সীমান্ত চৌকিতে পাকিস্তানি  হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে শহীদ হন তিনি। স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ ত্যাগের জন্য তাঁকে বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়। ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খোরদা খালিশপুর গ্রামের আক্কাছ আলী মণ্ডল ও কায়ছুন্নেছার সাহসী সন্তান ছিলেন হামিদুর রহমান।

মুক্তিযুদ্ধের ৪ নম্বর সেক্টরের মেজর জেনারেল সি আর দত্তের অধীনে ছিল এই অঞ্চল। বাংলাদেশের অপরদিক হলো ভারতের ত্রিপুরা রাজ্যের কমলপুর। চারদিকে চা বাগান, মাঝখানে ধলই সীমান্ত চৌকি। চৌকি থেকে দক্ষিণপূর্ব দিকে ভারতের ত্রিপুরার কমলপুর সাবসেক্টর ক্যাম্প থেকে সকল প্রস্তুতি নিয়ে ২৮ অক্টোবর ভোরে কমান্ডার কাইয়ুমের নেতৃত্বে একটি দল পাক হানাদার বাহিনীর ওপর চতুর্দিক থেকে সাঁড়াশি আক্রমণ চালায়। ব্যাপক গোলাবর্ষণে  পাক সেনাদের ক্যাম্পে আগুন ধরে যায়। প্রচণ্ড গুলিবর্ষণ ও পাকবাহিনীর পুতে রাখা মাইন বিস্ফোরণে বেশ কিছু মুক্তিযোদ্ধা হতাহত হন। প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্য হামিদুর রহমান সীমান্ত চৌকি দখলের উদ্দেশ্যে মৃত্যুকে তুচ্ছ করে হালকা একটি মেশিনগান নিয়ে বিক্ষিপ্ত গোলাগুলির মধ্যে হামাগুড়ি দিয়ে শক্রপক্ষের ৫০ গজের মধ্যে ঢুকে পড়েন। গর্জে উঠে তাঁর হাতের মেশিনগান। শক্র দলের অধিনায়কসহ বেশ কয়েকজন সৈন্য এতে প্রাণ হারায়। এমন সময় শক্র পক্ষের একটি বুলেট তাঁর কপালে বিদ্ধ হয়। মুহূর্তেই সামীন্তবর্তী ছড়ার পারে মৃত‍্যুর কোলে ঢলে পড়েন হামিদুর রহমান।  

১৯৯২ সালে তৎকালীন বিডিআর বর্তমান বিজিবির উদ্যোগে সর্ব প্রথম ধলই সীমান্ত চৌকির পাশে নির্মাণ করা হয় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মরণি। ২০০৬ সালে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ১০ শতাংশ জায়গার ওপর সাড়ে ১৪ লাখ টাকা ব্যয়ে গণপূর্ত বিভাগ নির্মাণ করে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান স্মৃতিস্তম্ভ। এ ছাড়া কমলগঞ্জের ভানুগাছ-মাধবপুর সড়কটির নামকরণ করা হয় বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান সড়ক। ২০০৭ সালে ধলই বিওপির নাম পরিবর্তন করে রাখা হয় বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান সীমান্ত ফাঁড়ি।

২০১০ সালের ডিসেম্বর মাস থেকে শ্রীমঙ্গস্থ ১৪ বিজিবির সাবেক অধিনায়ক লে. কর্নেল নুরুল হুদার উদ্যোগে ধলই সীমান্ত চৌকি এলাকায় গড়ে তোলা হয় আকর্ষণীয় পর্যটন স্পট। নির্মাণ করা হয় একটি বড় পুকুর, প্রস্তাবিত মনুমেন্টে, গাড়ি পার্কিং এলাকা, টয়লেট, ওয়েটিং রুম, রিসোর্ট, ক্যাফেটারিয়া। নির্মাণ  করা হয় সীমান্ত স্মৃতিকুঞ্জ দ্বিতল ঘর, সীমান্ত অবকাশ যাপন কেন্দ্র ইত্যাদি। পর্যটকদের জন্য এখন স্থানটি বেশ আকর্ষণীয়।

হামিদুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে কমলগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আজ বুধবার তার স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও দোয়া মাহফিলের কর্মসূচি নেওয়া হয়েছে। 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা