,

বাংলাদেশে খেলতে অস্ট্রেলিয়ার ফুটবল দল ঘোষণা

news-image

২০১৮ বিশ্বকাপ বাছাই পর্ব
অনেক দেন দরবার করেছে অস্ট্রেলিয়ার ফুটবল সংস্থা। ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার কাছে গেছে। নিরপেক্ষ ভেন্যুতে খেলার কথাও বলেছে। কিন্তু ফিফা কিছুতেই মেনে নেয়নি অস্ট্রেলিয়ার অযৌক্তিক দাবি। বাংলাদেশে তাই আসতেই হচ্ছে অস্ট্রেলিয়ার ফুটবল দলকে। ১৭ নভেম্বর ঢাকায় ২০১৮ বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশের সাথে ফিরতি পর্বের খেলা খেলবে অস্ট্রেলিয়া। তার আগে ১২ নভেম্বর ক্যানবেরায় কিরগিস্তানের বিপক্ষে খেলবে। এই দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।

প্রসঙ্গত, এই অক্টোবরেই বাংলাদেশ সফরে টেস্ট সিরিজ খেলার কথা ছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। কিন্তু তারা নিরাপত্তাহীনতার অজুহাত দিয়ে সফর স্থগিত করে। তাই অস্ট্রেলিয়ান ফুটবল দলের বাংলাদেশ সফরে আসা নিয়েও শঙ্কা ভর করেছিল। কিন্তু ফিফার কাছে হালে পানি পায়নি অস্ট্রেলিয়ার আবেদন ও দেন দরবার।

কোচ আঙ্গে পোস্তেকগলু তার দলে ফিরিয়ে এনেছেন অভিজ্ঞ দুই সেনাকে। ফিরেছেন নিয়মিত অধিনায়ক মাইলে জেডিনাক ও নিয়মিত গোলকিপার ম্যাট রায়ান। ইনজুরির কারণে তারা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত শেষ ম্যাচ খেলতে পারেন নি। জুনে কিরগিজস্তানের বিপক্ষে ম্যাচও মিস করেন তারা। ২৩ সদস্যের দলে আছেন তারা।
 
গ্রুপ 'বি' এর পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। এক নম্বরে জর্ডান। কোচ পোস্তেকগলু দুই অভিজ্ঞ সেনার প্রত্যাবর্তনে স্বস্তি পাচ্ছেন। জর্ডানের বিপক্ষে হারা ম্যাচেও খেলতে পারেন নি জেডিনাক ও রায়ান। পোস্তেকগলু বলেছেন, "মাইলে ও ম্যাটির ফেরাটা আমাদের আগামী দুই ম্যাচে বাড়তি শক্তি জোগাবে। মাইলে ইনজুরি থেকে ফিরেছে। অধিনায়ক হিসেবে তাকে পাওয়া আমাদের জন্য বোনাস। ম্যাট পুরো অনুশীলনে ফিরবে।" এখনো অভিষেকের অপেক্ষায় থাকা ডিফেন্ডার জস রিসডন চমক জাগিয়েছেন দলে জায়গা পেয়ে। গোলকিপার ইউগেনে গ্যালেকোভিচ, ম্যানচেস্টার সিটির লুক ব্রাটান ও অ্যাডিলেডের ডিফেন্ডার তারেক এলরিচ দলে নেই। কিরগিজস্তান ও বাংলাদেশের ম্যাচ সরাসরি দেখাবে অস্ট্রেলিয়ার নেটওয়ার্ক ফক্স স্পোর্টস।

অস্ট্রেলিয়া দল:
গোলকিপার: অ্যালেক্স কিস্যাক, অ্যাডাম ফেডেরিচি, ম্যাট রায়ান।

ডিফেন্ডার: জ্যাসন ড্যাভিডসন, রায়ান ম্যাকগোয়ান, জেমস মেরেডিথ, জস রিসডন, ট্রেন্ট সাইন্সবুরি, ম্যাট স্পিরানোভিচ, অ্যালেক্স উইলকিনসন, ব্যাইলি রাইট।

মিডফিল্ডার: মাইলে জেডিনাক, মাসিমো লুঙ্গো, ম্যাট ম্যাকাই, মার্ক মিলিগান, অ্যারন মুই, টম রজিচ।

ফরোয়ার্ড: নাথান বার্নস, টিম কাহিল, টমি জুরিচ, ম্যাথু লেকি, টমি ওয়ার, জেমস ট্রইসি।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ