বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই প্রেমিককে নিয়ে শ্বাসরোধে স্বামীকে হত্যা, স্ত্রীর জবানবন্দি

news-image

স্ত্রীকে পরকিয়া প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় দুই প্রেমিককে নিয়ে পরিকল্পিতভাবে গলায় ওড়না পেছিয়ে শ্বাসরোধ করে স্বামীকে হত্যা করে স্ত্রী। এর পর আধা কিলোমিটার দুরে তার লাশ ফেলে আসা হয়। পুলিশের হাতে আটক নিহত নূরুল ইসলামের ২য় স্ত্রী আম্বিয়া খাতুন বিচারিক আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দিতে এ কথা জানান। মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল আউয়াল হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেষ্ট কৌশিক আহম্মদের আদালতে আম্বিয়াকে হাজির করলে তিনি এভাবে খুনের ঘটনার বর্ণনা দিয়ে জবানবন্দি দেন। এ ছাড়াও এদিন আম্বিয়ার দুই সহকর্মী পোশাক শ্রমিক শাহেনা আক্তার ও শাবেনা আদালতে জবানবন্দি দেন। মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) কে এম আজমিরুজামান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতে ঘাতক আম্বিয়া ও দুই সাক্ষীর বরাত দিয়ে পুলিশ জানায়, জেলার চুনারুঘাট উপজেলার হল হলিয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে নুরুল ইসলাম (৩২) ১ম স্ত্রী মারা যাওয়ার পর একই উপজেলার সাদবপুর গ্রামের আম্বিয়া খাতুনকে বিয়ে করেন। ঘটনার এক মাস আগে আম্বিয়া স্বামীর সঙ্গে ঝগড়া করে মাধবপুর উপজেলার নোয়াপাড়াস্থ একটি পোশাক কারখানায় চাকরি নেয়। কারখানার পাশে ইটাখোলা গ্রামের নূর মিয়ার বাড়ি ভাড়া নিয়ে আম্বিয়া কয়েকজন নারী শ্রমিককে নিয়ে বসবাস করতেন। সেখানেই অপর দুই ভাড়াটে রিকশাচালক ফারুক মিয়া ও রঙ্গু মিয়ার সঙ্গে আম্বিয়া পরকিয়ায় জড়িয়ে পড়ে। এর পরে গত রবিবার সন্ধ্যায় আম্বিয়ার স্বামী নুরুল ইসলাম নোয়াপাড়ায় তার ভাড়া বাসায় জাতীয় পরিচয় পত্র নিতে এসে রাত্রি যাপন করে। কিন্তু আম্বিয়া স্বামীর সঙ্গে না থেকে সহকর্মী শাহেনা, শাবেনা, রেজিয়া ও সালেহাকে নিয়ে পাশের একটি কক্ষে ঘুমাতে যায়। গভীর রাতে আম্বিয়া চুপিসারে প্রেমিক রিকশাচালক ফারুক মিয়ার সঙ্গে অনৈতিক কাজে লিপ্ত হয়। স্বচক্ষে এ ঘটনা নুরুল ইসলাম দেখে চিৎকার করে ফারুক ও আম্বিয়ার সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে আম্বিয়া, ফারুক ও রঙ্গু মিযা মিলে কৌশলে নুরুল ইসলামকে ঘরে ঢুকিয়ে তার গলায় ওড়না পেচিয়ে তাকে শ্বাসরোধ করে খুন করে। পরদিন সোমবার ভোররাত ৪টার পর লাশটি গুম করার উদ্দেশে ফারুক মিয়ার রিকশায় তুলে অন্যান্যদের সহযোগিতায় ঘর থেকে বের হবার পর প্রভাত হয়ে পড়লে তড়িগড়ি করে বাড়ির পশ্চিমে অর্ধ কিলোমিটার দুরে নোয়াপাড়া-খড়কি রাস্তার পাশে ধান ক্ষেতে ফেলে রাখে।

সকালে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পুলিশ জানায়, শাহেনা ও শাবেনা এ ঘটনা দেখে ফেললে ফারুক ও রঙ্গু মিয়া তাদেরকে এ কথা কাউকে না বলার হুমকি দেয়। পুলিশ আরো জানায়, এ ঘটনায় নুরুল ইসলামের বোন জমিলা বাদী হয়ে সোমবার রাতেই তিনজনের নাম উল্লেখ থানায় একটি হত্যা মামলা করেন। পরে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আম্বিয়াকে আটক করে মঙ্গলবার বিকালে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিটেষ্ট কৌশিক আহম্মদের আদালতে হাজির করলে ঘাতক আম্বিয়া খুনের বর্ণনা দিয়ে জবানবন্দি দেন।
এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মনির হোসেন জানান, নুরুল ইসলাম খুনের রহস্য উৎঘাটন করা হয়েছে। বাকী আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান