,

‘বাবলি গার্ল’ প্রীতির জীবনে নতুন মানুষ কে?

news-image

নেস ওয়াদিয়ার সঙ্গে সম্পর্ক ভেঙেছে অনেকদিন। সোশ্যাল মিডিয়ায় সে ভাঙনের খবর দিয়েছিলেন প্রীতি জিন্টা নিজেই। তার পর আর কোনও বিশেষ বন্ধু হয়নি নায়িকার। কিন্তু সম্প্রতি শোনা যাচ্ছে, এক ক্রিকেটারের সঙ্গে ডেট করছেন বলিউডের ‘বাবলি গার্ল’! জানেন তিনি কে? বলিউডে জোর গুঞ্জন সেই ক্রিকেটার হলেন ডেভিড মিলার। প্রীতির আইপিএল টিম কিংস ইলেভেন পঞ্জাবের ক্রিকেটার মিলারের সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন প্রীতি। বলিউডে এখন এ নিয়ে জোর গুঞ্জন চলছে। সম্প্রতি মুম্বইয়ের এক নামী রেস্তোরাঁয় ডিনার করতে গিয়েছিলেন এই জুটি। সেখানে একান্তে বেশ কিছুক্ষণ সময়ও কাটান তাঁরা। সম্প্রতি এক সাক্ষাত্কারে প্রীতি তাঁর জীবনে বিশেষ মানুষের অস্তিত্ব স্বীকার করে নেন। নায়িকা জানিয়েছিলেন, নেসের পর ওই সম্পর্ক নিয়ে আলাদা করে ভাবছেন তিনি। তবে সেই বিশেষ মানুষটির নাম খোলসা করেননি। কিন্তু ডেভিডের সঙ্গে প্রীতির ডিনার ডেটের কথা জানাজানি হতেই জোর গুঞ্জন শুরু হয়েছে বলিউডে।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা