,

চাঁদা চেয়ে ইসির ১৫ কর্মকর্তাকে হুমকি

news-image

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের অন্তত ১৫ জন কর্মকর্তাকে গতকাল সোমবার মোবাইল ফোনে হুমকি দেওয়া হয়েছে। শীর্ষ সন্ত্রাসী পরিচয়ে কর্মকর্তাদের কাছে চাঁদা দাবি করে সপরিবারে হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় কমিশনের সিনিয়র সহকারী সচিব সুধাংশু কুমার সাহা গতকাল সন্ধ্যায় শেরে বাংলানগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ঘটনার তদন্ত চলছে বলে জানান পুলিশ কর্মকর্তারা। ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার বলেন, শাহাদাৎ ও পেটকাটা মাহবুব বাহিনীর নামে চাঁদা দাবি করা হয়। তবে প্রাথমিকভাবে খোঁজ নিয়ে জানা গেছে, এ নামে কোনো অপরাধীর তালিকা পুলিশের কাছে নেই। তবে অপরাধীদের খুঁজে বের করার চেষ্টা চলছে। ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান আরজু   বলেন, কয়েকজন কর্মকর্তাকে মোবাইল ফোনে হুমকি দেওয়া হয়েছে। এতে আতঙ্ক তৈরি হয়। এ ঘটনায় থানায় জিডি করা হয়।

শেরে বাংলানগর থানার ডিউটি অফিসার এসআই ওয়াজেদ আলী বলেন, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় সুধাংশু কুমার সাহা জিডি করেছেন। ১৫ জনের পক্ষে ওই জিডিতে তিনি স্বাক্ষর করেন। জিডিতে তিনি উল্লেখ করেন, 'সকাল ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অজ্ঞাত ব্যক্তিরা আমাদের ব্যক্তিগত মোবাইলে ফোন করে চাঁদা দাবি করেছে। তাদের চাহিদামতো টাকা না দিলে তারা আমাদের পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিও দিয়েছে।' 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা