,

বড় ভাইয়ের নির্দেশে তাবেলাকে হত্যা (ভিডিও)

news-image

কথিত বড় ভাইয়ের নির্দেশে টাকার বিনিময়ে গুলশানে ইতালিয়ান নাগরিক তাবেলা সিজার হত্যা করা হয়। খুনিরা হত্যার আগে চুক্তিবদ্ধ টাকার অর্ধেক অগ্রিম নেয়।
সোমবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিএমপির কমিশনার আছাদুজ্জামান মিয়া।
তিনি বলেন, কথিত বড় ভাইয়ের নিদের্শ ছিল একজন সাদা রংয়ের বিদেশিকে হত্যা করা। এতে প্রামাণ হবে বাংলাদেশে কোনো বিদেশি নিরাপত্ত নয়। ফলে সরকারকে আন্তর্জাতিক চাপে ফেলাতেই এ হত্যাকা- ঘটানো হয়। পরে এই হত্যাকা-ের সঙ্গে জড়িত ৪ জনকে রোবরাতে গ্রেফতার করা হয়। এদের মধ্যে গুলশান থেকে শ্যুটার রুবেলও চাকতি রাসেলকে গ্রেফতার করা হয়। পরে বাড্ডা থেকে ভাগ্নে রাসেল ওরফে কালা রাসেল ও শাখাওয়াত হোসেন শরীফকে গ্রেফতার করা হয়। শরীফের বাসার নিজ থেকে হত্যাকা-ে ব্যবহƒত মোটরসাইকেল জব্দ করা হয়।
তিনি আরো বলেন, কিলিং মিশনে ভাগ্নে রাসেল ওরফে কালা রাসেল, শ্যুটার রুবেল, চাকতি রাসেল অংশ নেয়। শ্যুটার রাসেলই তাবেলাকে গুলি করে। পরে গুলশান ৮৩ নম্বর রোডে অপেক্ষামান মোটরসাইকেলে করে তিনজন পালিয়ে আসে। ব্যবহƒত মোটরসাইকেলের মালিক শরীফ জানান, খুনিরা তাকে বলেছিল একটি অপারেশন আছে মোটরসাইকেল লাগবে। সেই কথা বলে তারা মোটরসাইকেল নেয়। পরে অপারেশন শেষে রাতেই শরীফকে মোটরসাইকেল ফেরত দেয়। খুনিরা বলে একজন বিদেশিকে হত্যা করেছি।
তিনি আরো বলেন, গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর গুলশান-২ এর ৯০ নম্বর সড়কে জগিং করার সময় দুবৃর্ত্তদের গুলিতে নিহত হন ইতালিয়ান নাগরিক ও নেদারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক সংস্থা আইসিসিওবিডির কর্মকর্তা তাবেলা সিজার।

https://youtu.be/Y7RZb3sMix4

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে