,

বৃহস্পতিবারের মধ্যে হজযাত্রীদের সৌদি ছাড়তে হবে

news-image

আগামী বৃহস্পতিবারের (১৫ মর্হরম) মধ্যে হজযাত্রীদের প্রস্থানের জন্য সর্বশেষ সময়সীমা বেঁধে দিয়েছে  সৌদি আরব। এ সময়ের মধ্যে কোন হজ পরিসেবা কোম্পানি যাত্রীদের পাঠাতে ব্যর্থ হলে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে হজযাত্রী পাঠাতে দেরি হওয়ার কারণ না জানাতে পারলে জরিমানা করা হবে ১ লাখ রিয়েল।
সৌদি আরবের অভিবাসন অধিদপ্তর রোববার একটি স্থানীয় পত্রিকাকে জানায়, কোন হজযাত্রী ভিসার মেয়াদ পার হওয়ার পরও অবস্থান করলে তাদের সংখ্যা অনুযায়ী এ জরিমানার পরিমাণ আরও বৃদ্ধি করা হবে।
অভিবাসন অধিদপ্তর ইতোমধ্যে সতর্ক করে জানিয়েছে, নিরাপত্তা সংস্থার সহায়তায় এসব হজযাত্রীদের সমস্ত তথ্য, ফ্রিঙ্গার প্রিন্ট এবং স্ক্যানিং সংগ্রহ করে তদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। এসব কোম্পানি বারবার নিয়ম লঙ্ঘন করলে ২৫ হাজার থেকে ১ লাখ রিয়েল বা এর চেয়েও বেশি জরিমানা করা হবে বলে সতর্ক করা হয়েছে।
এদিকে মদিনায় প্রস্থানের জায়গায় হজযাত্রীদের বিশাল ভিড়ের সৃষ্টি হয়েছে। হজ মন্ত্রণালয়ের মদিনা অফিসের তথ্য অনুযায়ী ৫ লাখ ২৫ হাজার ৪শ’ ৮৩ জন হজযাত্রীর আকাশ পথে অথবা সড়ক পথে দেশে ফিরতে অনেক দেরি হয়েছে।
এছাড়া মদিনার আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ৩ লাখ ২২ হাজার ৬শ’ ৬১ জনেরও বেশি  হজযাত্রী প্রস্থান করেছে এবং সড়ক পথসহ অন্যান্য বহির্গমন পথ দিয়ে প্রস্থান করেছে ৩৫ হাজহার ৩শ’ ২২ হজযাত্রী। হজযাত্রীদের আগমন ও প্রস্থানের জন্য মদিনা এবং জেদ্দা বিমানবন্দর ছাড়াও বেশ কয়েকটি করিডোর খুলেছে সৌদি আরব।
হজ মন্ত্রণালয়ের মদিনা অফিসের পরিচালক মোহাম্মাদ আল বিজাবি বলেন, হজযাত্রীদের প্রস্থানের জন্য বেঁধে দেয়া সময়সীমার মধ্যে স্ব স্ব দেশে ফেরত পাঠানোর জন্য মদিনা অফিস নিয়মিত কাজ করে যাচ্ছে। –

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা