,

মাঠে ফিরতে চাই শতভাগ সুস্থ হয়েই : লিওনেল মেসি

news-image

ক্লাব কিংবা জাতীয় দল। দুই জার্সিতেই তাঁর দুই দল অপেক্ষায় আছে দুটো মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ের। কিন্তু চোট অনিশ্চয়তার মধ্যে ফেলেছে এই দুই ম্যাচে লিওনেল মেসির মাঠে নামা। তবে মেসি জানিয়েছেন, মাঠে নামার ব্যাপারে কোনো তাড়া নেই তাঁর। মাঠে ফিরতে চান তিনি শতভাগ সুস্থ হয়েই। আগামী ১৩ নভেম্বর বিশ্বকাপ বাছাইপর্বের মহারণে ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এবারের বাছাইপর্বের শুরুটা বাজে হওয়ায় আর্জেন্টিনার জন্য এই ম্যাচটা যথেষ্টই গুরুত্বপূর্ণ। ১৭ নভেম্বর আবার কলম্বিয়ার সঙ্গে খেলা। ২১ নভেম্বর বার্সেলোনার জার্সি গায়ে ‘এল ক্লাসিকো’। কিন্তু আর্জেন্টাইন তারকা এই ম্যাচে মাঠে নামতে পারবেন কিনা, তা নিয়ে যথেষ্ট সংশয় আছে। সুস্থ হওয়ার ব্যাপারটা যেন ঘড়ির কাটার সঙ্গে লড়ে যাওয়ার মতোই এক ব্যাপার। 

চোটের কারণে খেলার বাইরে থাকাটার এই সময়টা যেন কাটতেই চাচ্ছে না মেসির। চোটের এই সময়টাকে ফুটবল ক্যারিয়ারের ‘কঠিন’ এক সময় হিসেবেই মনে করেন তিনি। তবে ব্যাপারটা ভবিতব্য হিসেবেই ধরে নিতে চান তিনি, ‘এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বাজে অনুভূতি কাজ করছে আমার মধ্যে। আমি মাঠের মানুষ। চোটের কারণে মাঠের বাইরে থাকাটা অসহ্যই মনে হচ্ছে আমার। কিন্তু কী করা, আমি আমার ভাগ্য মেনে নিয়েছি। এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমাকে মাঠে ফিরতে হবে, ফিরতে হবে পুরোপুরি সুস্থ হয়েই।’ 

মাঠে ফেরার ব্যাপারে কোনো তাড়াহুড়ো প্রশ্রয় দেবেন না তিনি। তাঁর লক্ষ্য পুরোমাত্রার সুস্থতা, ‘আমার কোনো তাড়া নেই। আমাকে শতভাগ ফিট হতেই হবে। এর বিকল্প নেই। আমি এ ব্যাপারে কোনো তারিখও সামনে রাখতে চাই না। মাঠে নামতে তো চাই আমি কালই। কিন্তু ডাক্তারদের পরামর্শ তো মেনে চলতে হবে।’

সূত্র: এএফপি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে