,

আশুগঞ্জে ৩৪ কেজি গাঁজাসহ একজন আটক

news-image

আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সোনারামপুরে ৩৪ কেজি গাঁজাসহ মো. রুবেল (২৩) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক রুবেল হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার মো. রমজান আলীর ছেলে।
র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. সোহেল হাসানের নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের সোনারামপুর এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালে স্থানীয় সানমুন অটো রাইস মিলের সামনে র‌্যাব সদস্যরা একটি প্রাইভেটকারকে থামার সংকেত দেয়। পরে প্রাইভেটকারটি তল্লাশী করে ৩৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার দায়ে প্রাইভেটকার চালক মো. রুবেলকে আটক করা হয়। এছাড়া মাদক বহনকারী প্রাইভেটকারটিকেও জব্দ করেছে র‌্যাব।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ