,

‘ম্যারাডোনার চেয়ে বেশিই দিয়েছেন মেসি’

news-image

শুধু একটা বিশ্বকাপ ট্রফি; এটা জিততে পারছেন না বলেই পেলে কিংবা দিয়াগো ম্যারাডোনার কাতারে ‘আসি আসি’ করেও আসতে পারছেন না লিওনেল মেসি। বিরুদ্ধবাদীদের মতে, যতক্ষণ না মেসি আর্জেন্টিনাকে একটি বিশ্বকাপ জেতাতে পারছেন, ততক্ষণ পর্যন্ত তাকে পেলে-ম্যারাডোনার মতো গ্রেট বলা চলে না; তাকে কিংবদন্তিদের কাতারেও আনা চলে না। তবে ভিন্ন কথা বলছেন আর্জেন্টিনার সাবেক ফুটবলার ও বিশ্বকাপ জয়ী কোচ সিজার লুই মেনোত্তি।

তার মতে, ম্যারাডোনার কাতারেই স্থান লিওনেল মেসির। এমনকি বিশ্বকাপ না জিতলেও আর্জেন্টিনা জাতীয় দলকে ম্যারাডোনার চেয়ে বেশিই দিয়েছেন মেসি। শুধু আর্জেন্টিনার খেলোয়াড়রা তাকে যোগ্য সহায়তা দিতে পারছে না বলেই বিশ্বকাপটা জেতা হয়ে উঠছে না তার।

 

১৯৭৮ সালে প্রথমবারের মতো ফুটবলের বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। কোচ হিসেবে মেনোত্তিই দেশকে উপহার দিয়েছিলেন বিশ্বসেরার সন্মান। এক সময় স্প্যানিশ ক্লাব বার্সেলোনারও কোচ ছিলেন তিনি।

১৯৮৬ সালে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। আর তা সম্ভব হয়েছিল ‘ফুটবলের রাজপুত্র’ দিয়াগো ম্যারাডোনার জাদুকরী ফুটবলেই। এরপর আর এই সন্মান জুটেনি আর্জেন্টিনার ভাগ্যে। যদিও ১৯৯০ সালে ম্যারাডোনা দলকে ফাইনালে টেনে নিয়েছিলেন। আর গত বছর (২০১৪ সাল) ব্রাজিলের মাটিতে মেসির নৈপুণ্যে ফাইনালে উঠেছিল বিশ্ব ফুটবলের অন্যতম সেরা দলটি। কিন্তু শেষ অবধি জার্মানির কাছে ১-০ গোল হেরে মেসিদের বিশ্বকাপ স্বপ্ন ভেঙে চূড়ামার হয়েছে।

 

তবে মেনোত্তি বলছেন, ‘জাতীয় দলেকে ম্যারাডোনার চেয়ে বেশিই গুণান্বিত করেছেন মেসি। দিয়াগোর (ম্যারডোনা) উন্নতিটা ছিল মূলত নেতৃত্বগুণে; আর মেসির উন্নতি তার চেয়ে বেশি পরিমাণ নির্ভুল, যে ক্লাবে (বার্সেলোনা) সে বেড়ে উঠেছে তার কারণে। তবে মাঠের শেষ ২০ মিটারে কিন্তু দুজনই এক। মেসিই একমাত্র দিয়াগোর মতো গোল করতে পারে।’

 

মেনোত্তি আরও যোগ করেছেন, ‘সন্দেহ নেই মেসি জাতীয় দলে বেশি পরিমাণে গুণগত মান যোগ করেছেন। তবে আর্জেন্টিনা তাকে কখনো সহায়তা করতে পারে, কখনো পারে না।’

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা