,

নূর হোসেন দেশে ফিরলে কি হবে!

news-image

নারায়ণগঞ্জ সাত খুন মামলার অন্যতম প্রধান অভিযুক্ত নূর হোসেনকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার আদেশ দিয়েছে পশ্চিমবঙ্গের একটি আদালত। এখন তিনি দেশে ফিরে এলে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হতে পারে আদালতের নির্দেশে।
পুলিশ এই হত্যা মামলার আসামিকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে রিমা-ের আবেদন করলে তা মঞ্জুর হলে বের হয়ে আসবে আলোচিত ওই হত্যাকা-ের অনেক তথ্য। যার নূর হোসেনের পৃষ্ঠপোষক ছিলেন তারা বিষয়টিকে সহজ ভাবে নিচ্ছেন না। এধরনের আসামি ‘পালাতে গিয়ে’ ক্রসফায়ারে নিহত হয়েছেন এমন ঘটনাও ঘটেছে এর আগে।
এদিকে নূর হোসেনকে বাংলাদেশে ফিরিয়ে দিতে অতি দ্রুত এই নির্দেশ কার্যকর করার আদেশ দিয়েছেন উত্তর চব্বিশ পরগণা জেলার মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট সন্দীপ চক্রবর্তী। দুমাসের মধ্যে সরকারপক্ষকে জানাতে হবে যে নূর হোসেনকে নিয়ম মেনে প্রত্যর্পন করা হয়েছে।
তবে পুলিশ আর কারা দপ্তরের আধিকারিকরা জানচ্ছেন বন্দী প্রত্যর্পনের প্রক্রিয়াটি বেশ জটিল।
কারা দপ্তরের এক শীর্ষ পদাধিকারি বিবিসি-কে জানিয়েছেন, “আদালতের নির্দেশ আসার পরে রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তরের অধীনে থাকা বিদেশি বিভাগ প্রত্যর্পনের একটা সমান্তরাল আদেশ দেবে। একই সঙ্গে আদালতের আদেশ যাবে কারাগার আর সেটি যে পুলিশ বিভাগের অধীন সেই ব্যারাকপুর পুলিশ কমিশনারের কাছেও। তারা বি এস এফের সঙ্গে সমন্বয় করে এসকর্ট করে সীমান্ত পর্যন্ত নিয়ে যাবে।“
বি এস এফের এক আধিকারিক বলছিলেন, তাঁরা এখনও আদালতের নির্দেশ বা পুলিশের কাছ থেকে কোনও তথ্য পান নি। নির্দেশ পেলেই বিজিবি-র সঙ্গে কথা বলবেন তাঁরা।
নিয়ম অনুযায়ী বি এস এফ নূর হোসেনকে নিয়ে সীমান্তের জিরো লাইন অবধি গিয়ে বি জি বি-র হাতে তুলে দেবে।
প্রত্যর্পন প্রক্রিয়ার সঙ্গে পরিচিত, রাজ্য সরকারের একজন আধিকারিক বিবিসি কে জানিয়েছেন, “যদিও সাধারণত এই প্রক্রিয়া শেষ করতে ১৫ দিন পর্যন্ত সময় লেগে যেতে পারে, তবে এটা যেহেতু একটা গুরুত্বপূর্ণ মামলা, তাই হয়তো খুব দ্রুতই শেষ করা হবে প্রক্রিয়াটি।”
তবে পশ্চিমবঙ্গে দূর্গাপুজো আর মহরম মিলিয়ে সামনেই লম্বা ছুটি, তার আগে এতগুলো দপ্তর নিজেদের মধ্যে সমন্বয় করে নূর হোসেনকে ফিরিয়ে দিতে পারবে না কি আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে, তা এখনও পরিষ্কার নয়।
কিন্তু প্রশাসন চাইছে যত দ্রুত সম্ভব নূর হোসেনকে বাংলাদেশে পাঠিয়ে দিতে। আর তা দিতে চাইলে বাংলাদেশের প্রশাসন তাকে দ্রুত আইনের আওতায় নিয়ে এসে বিচারের মুখোমুখি দাঁড় করাতে ইতিবাচক সাড়া দেবেই বলে অনেকের প্রত্যাশা। যদিও ভারতের আদালতে নূর হোসেন বেশ কয়েকবার বলেছেন যে নারায়ণগঞ্জের আলোচিত ওই হত্যাকা-ের সঙ্গে তিনি জড়িত নন। তাহলে কি কারণে তিনি ভারত পালালেন এমন প্রশ্নের জবাবেও নূর হোসেন বলেছিলেন, প্রাণ বাঁচাতেই তিনি ভারত পালিয়েছেন। নূর হোসেন ভারত পালানোর আগে সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থা জারী করলেও তা গলিয়ে তিনি ভারতে পালিয়ে যেতে সক্ষম হন।

 

 

আমাদের সময়.কম 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা