,

ভারতে কল ড্রপ হলেই ক্ষতিপূরণ দিতে নির্দেশ

news-image

ভারতে কলড্রপ হলেই গ্রাহককে ক্ষতিপূরণ দিতে মোবাইল সার্ভিস প্রোভাইডারদের নির্দেশ দিয়েছে ভারতের টেলিকম নিয়ন্ত্রণ সংস্থা (ট্রাই)। আগামী বছরের ১ জানুয়ারি থেকেই কার্যকর হতে চলেছে এই নিয়ম। প্রিপেইড কানেকশনের ক্ষেত্রে ৪ ঘণ্টার মধ্যে এসএমএস করে জানাতে হবে কলড্রপ বাবদ কত টাকা জমা হল তাদের ঝুলিতে। পোস্টপেইড কানেকশনে পরবর্তী বিলে দেখাতে হবে ক্ষতিপূরণের পরিমাণ। তবে দিনে সর্বোচ্চ তিনটি কলড্রপের জন্য এই ক্ষতিপূরণ মিলবে। খবর আনন্দবাজার পত্রিকার।
 
ট্রাই’র সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশি গ্রাহকরা। অন্যদিকে, বিরোধিতার প্রস্তুতি নেয়া শুরু হয়ে গেছে সার্ভিস প্রোভাইডারদের। বৃহস্পতিবার ট্রাই’র পক্ষ থেকে জানানো হয়েছে, বারবার সতর্ক করার পরও মেট্রো সিটিগুলোতে কলড্রপ আটকাতে ইতিবাচক কোনো পদক্ষেপই নেয়নি মোবাইল সার্ভিস প্রোভাইডার সংস্থাগুলো। বরং প্রতিদিনই সমস্যা বাড়ছে। গত আগস্ট মাসেই প্রধানমন্ত্রী যত দ্রুত সম্ভব কলড্রপ সমস্যা মিটিয়ে ফেলার নির্দেশ দিয়েছিলেন। তারপর থেকেই এ বিষয়ে উদ্যোগ নেয় টেলিকম মন্ত্রণালয়।

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা