,

শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে শিশু একাডেমির ২ দিনব্যাপী কর্মসূচি

news-image

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে বাংলাদেশ শিশু একাডেমি। এ উপলক্ষে আগামীকাল শনিবার দুপুর ২ টায় দাবা প্রতিযোগিতা, বিকেল সাড়ে ৩ টায় রচনা লিখন প্রতিযোগিতা ও বিকেল সাড়ে ৪ টায় আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
এছাড়াও আগামী ১৮ অক্টোবর সকাল ৭ টায় বনানী কবরস্থানে শেখ রাসেলের সমাধীতে শ্রদ্ধাঞ্জলি, বিকাল ৪ টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সমনে থেকে বাংলাদেশ শিশু একাডেমী পর্যন্ত আনন্দ শোভাযাত্রা, বিকাল সাড়ে ৪ টায় পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও সন্ধ্যা ৬ টায় শেখ রাসেল মুক্তমঞ্চে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে কেক কাটা হবে। অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিশু একাডেমীর চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেন। 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা