বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গোৎসবের নিরাপত্তা নিয়ে ঝুঁকি নেই : আইজিপি

news-image

আসন্ন শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নেই বলে জানালেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ  কে এম শহীদুল হক। আইন-শৃঙ্খলা, জননিরাপত্তা ও শারদীয় দুর্গা পূজা উপলক্ষে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রেঞ্জের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা জানান তিনি। শহিদুল হক বলেন, নিরাপত্তা নিয়ে  কোন ঝুঁকি  দেখি না।  গোয়েন্দাদের তথ্যমতে কোন  থ্রেট নেই। তবে দুজন বিদেশি হত্যার পর অনেকের যেহেতু ধারণা নাশকতা হতে পারে, তা মাথায়  রেখেই নিরাপত্তা ব্যবস্থা  নেয়া হয়েছে। বিদেশি নাগরিক হত্যা প্রসঙ্গে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে আইজিপি আরো বলেন, আমাদের একটু সময় দেন, আমরা আপনাদের সহায়তা চাই। তদন্তে যেসব তথ্য এসেছে সেগুলো এখনই বলা যাচ্ছে না। আইএস'র নামে টুইট ঢাকা থেকে করা হয়েছে পুলিশ এমন কোন তথ্য দেয়নি। গণমাধ্যমকর্মীরা তাদের সোর্স অব ইনফরমেশনের কাছে বিষয়টি জানতে চাইতে পারে। dorga poja=2
এ সময় ঢাকা  রেঞ্জের ডিআইজি এসএম মাহ্ফুজুল হক নুরুজ্জামান বলেন, দুর্গা পূজা ও মহররমের তাজিয়া মিছিলের দিনগুলোতে ২১ হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এ ছাড়াও পুলিশের  পেট্রোল টিম, র‌্যাব, আনসার, এপিবিএন, কমিউনিটি পুলিশ, গ্রাম পুলিশ সমন্বয় করে দায়িত্ব পালন করবে। দুই কমিটির মধ্যে আলোচনা হয়েছে। তারা যাতে মুখোমুখি না হয় সে জন্য আলোচনা হয়েছে। এ সময় ঢাকা বিভাগের প্রতিটি জেলার পুলিশ সুপার উপস্থিত ছিলেন।
 
ঢাকা  রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) এস এম মাহফুজুল হক নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইজিপি। প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের উপস্থিত থাকার কথা থাকলেও শারীরিক অসুস্থতার কারণে আসতে পারেননি বলে জানা গিয়েছে। মতবিনিময় ঢাকা বিভাগের ১৭ জেলার পুলিশ সুপার এবং ঢাকা রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডিআইজি নুরুজ্জামান বলেন, ঢাকা বিভাগের ১৭  জেলায় ৮ হাজার ৬০১ টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। গত বছর মণ্ডপের সংখ্যা ছিল ৭ হাজার ৬১৩টি। ফোকাস বাংলা।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে