,

চূড়ান্ত হল সাত মহারথীর বিপিএল দল!

news-image

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএলে) তৃতীয় আসরে খেলোয়াড় নেয়া হবে প্লেয়ার বাই চয়েস নিয়মে। তবে, ফ্র্যাঞ্চাইজি গুলো চাইলে বিদেশি খেলোয়াড়দের ক্ষেত্রে আগে থেকেই তাদের সাথে চুক্তি করে ফেলতে পারে। আর এই নিয়মের আওতায় এরই মধ্যে সাত তারকার সাথে এরই মধ্যে চুক্তি করে ফেলেছে ছ’টি ফ্র্যাঞ্চাইজি। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানালেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। তিনি জানিয়েছেন, কুমার সাঙ্গাকারাকে নিয়েছে ঢাকা ডিনামাইটস, ক্রিস গেইলকে নিয়েছে বরিশাল বুলস, চিটাগাং ভাইকিংসে আছেন তিলকারত্নে দিলশান। এর বাদে পাকিস্তানের বুম-বুম শহীদ আফ্রিদি সিলেট ও শ্রীলঙ্কার থিসারা পেরেরা খেলবেন রংপুর ফ্র্যাঞ্চাইজির হয়ে। আর এই লড়াইয়ে সবচেয়ে বেশি এগিয়ে আছে নতুন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। পাকিস্তানের শোয়েব মালিক ও ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইনকে দলে নিয়ে নিয়েছে তারা।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা