,

ক্রিকেটার শাহাদাতের স্ত্রীর জামিন নামঞ্জুর

news-image

গৃহকর্মী নির্যাতনের মামলায় ক্রিকেটার শাহাদাত হোসেনের স্ত্রী জেসমিন জাহান ওরফে নিত্য শাহাদাতের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আইনজীবী কাজী নজিবুল্লাহ হিরু তার পক্ষে আজ বুধবার জামিন আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আমিরুল হায়দার চৌধুরী আবেদন নামঞ্জুর করেন। এর আগে গত ৪ অক্টোবর তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। তবে তিন কার্যদিবসের মধ্যে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা যাবে। ঢাকা মহানগর হাকিম ইউনুস খান এ আদেশ দেন। নিত্য শাহাদাতকে ওইদিন ঢাকা সিএমএম আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সফিকুর রহমান। অপরদিকে, নিত্য শাহাদাতের আইনজীবী কাজী নজিবুল্লাহ হিরু তার জামিন আবেদন করেন। এরও আগে রাজধানীর মালিবাগে শাহাদাতের শ্বশুরবাড়ি থেকে ওইদিন (৪অক্টোবর) ভোরে নিত্য শাহাদাতকে গ্রেপ্তার করে পুলিশ।

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেন রাজীবের বিরুদ্ধে ৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে সাংবাদিক খন্দকার মোজাম্মেল হক মিরপুর মডেল থানায় মামলা করেন। মামলায় শাহাদাত ও তার স্ত্রী নিত্য শাহাদাতকে আসামি করা হয়। মামলার এজাহারে তাদের বিরুদ্ধে শিশুটিকে অমানুষিক নির্যাতনের অভিযোগ আনা হয়। এ মামলায় ক্রিকেটার শাহাদাত রিমান্ড শেষে বর্তমানে কারাগারে রয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ