,

বিশ্ব মান দিবস আজ

news-image

বিশ্ব মান দিবস আজ । ‘বিশ্বব্যাপী সর্বজনীন ভাষা-মান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হবে। এ উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। দিবসটি উপলক্ষে দেশে পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এক তথ্য বিবরণীতে এ কথা জানিয়ে বলা হয়, দিবসটি উপলক্ষে তেজগাঁওয়ে বিএসটিআইয়ের প্রধান কার্যালয়েও একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভায় অতিথি হিসেবে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভঁইয়া এনডিসি, ফেডারেশন অভ্ বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) এর সভাপতি আব্দুল মাতলুব আহমেদ। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন বিএসটিআই এর মহাপরিচালক ইকরামুল হক। দিবসটিকে সামনে রেখে বিএসটিআইয়ের আঞ্চলিক কার্যালয়গুলোতে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ টেলিভিশনে বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠান এবং বাংলাদেশ বেতারে আলোচনা অনুষ্ঠান সম্প্রচার করা হবে। 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা