,

কাল বিশ্ব কন্যা শিশু দিবস

news-image

আগামীকাল বিশ্ব কন্যা শিশু দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হবে। এ দিবসের এবারের শ্লোগান ‘কন্যা শিশুর নিরাপদ পরিবেশ, সমৃদ্ধ করবে আগামীর বাংলাদেশ’। doter days

দিবসটি উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমী ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে-সকাল সাড়ে ৮টায় শাহবাগ জাতীয় জাদুঘর থেকে শিশু একাডেমী পর্যন্ত র‌্যালি এবং সকাল সোয়া ১০টায় শিশু একাডেমী অডিটরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। বিশেষ অতিথি থাকবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, শিশু একাডেমীর চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেন দি হাঙ্গার প্রজেক্টের কান্ট্রি ডিরেক্টর ড. বদিউল আলম মজুমদার। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন বিশিষ্ট লালন সঙ্গীতশিল্পী ফরিদা পারভিন ও এভারেস্ট জয়ী এম. এ. মুহিত। স্বাগত বক্তব্য রাখবেন, জাতীয় কন্যা শিশু এডভোকেসি ফোরামের সম্পাদক নাছিমা আক্তার জলি। সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিশু একাডেমীর পরিচালক মোশাররফ হোসেন।
images (1)
এ ছাড়া বিশ্ব কন্যা শিশু দিবস উপলক্ষে শিশু সমাবেশ ও বিভিন্ন রাইডে শিশুদের আরোহণ, কন্যা শিশুদের মানববন্ধন, আনন্দ অনুষ্ঠান, বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, ডায়ালগ সেশন, লিফলেট, বুকলেট, পোষ্টার প্রকাশ, ক্রোড়পত্র প্রকাশ, জার্নাল প্রকাশ, কন্যাশিশু বার্তা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এদিকে আজ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও অনুষ্ঠানের আয়োজন করে। সোসাইটির ট্রেনিং রুমে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার এডভোকেট তৌহিদুর রহমান। এ সময় অন্যান্য অতিথিদের মধ্যে আলহাজ্ব মো. আবুল বাসার, লুৎফর রহমান চৌধুরী হেলাল, উপ-মহাসচিব খোন্দকার জাকারিয়া খালেদ। সুইডিস রেড ক্রসের প্রতিনিধি আইএফআরসি এর জেন্ডার ফোকাল পারসন বক্তব্য রাখেন।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা