শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চলে যাচ্ছেন হ্যাপী! , নতুন ধারাবাহিকে প্রভা

news-image

আলোচিত্র ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপী চলে যাচ্ছেন। তবে এই চলে যাওয়ার সুনির্দিষ্ট কোনো অর্থ নেই। কোথায় চলে যাচ্ছেন সুনির্দিষ্ট করে বলেন নি হ্যাপী। সম্প্রতি ধর্মকর্ম নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া এই অভিনেত্রী আজ সন্ধ্যায় নিজের ফেসবুকে পোস্টে তাঁর এই চলে যাওয়ার কথা উল্লেখ করেন। হ্যাপী লিখেছেন, চলে যাচ্ছি অনেক দূরে……..কেউ ডাকলেও পাবে না, মোবাইলে কল করেও পাবে না, খুঁজলেও না। সবার থেকে দূরে…'happy robel

ফেসবুক পোস্টে এই ছোট্ট কথা লেখার পরপরই ভক্তরা মন্তব্যের পর মন্তব্য করে যাচ্ছেন, সবারই কৌতুহল 'হ্যাপীর এই কোথায় চলে যাওয়া।' এই পোস্টের পরে হ্যাপীর ফোন ফোন দেওয়া হলে তিনি ফোন গ্রহণ করেন নি।

 

নতুন ধারাবাহিকে প্রভা 

সাদিয়া জাহান প্রভা নতুন করে একটি ধারাবাহিকের কাজ শুরু করেছেন। 'থার্ড আই' নামের নাটকটি শফিকুর রহমান শান্তনুর রচনায় পরিচালনা করছেন সকাল আহমেদ। গেল ৪ অক্টোবর রাতে উত্তরার শুটিংবাড়ি স্বপ্নীল ২-এ শুরু হয়েছে এর দৃশ্যধারণের কাজ। এটিএন বাংলার জন্য নির্মিত এই নাটকে প্রভা অভিনয় করেছেন আফরান নিশোর বিপরীতে। এখানে প্রভাকে দেখা যাবে চটপটে এক মেয়ের চরিত্রে। আর নিশো ভবঘুরে এক যুবক।image_276083.prvv

পরিচালক জানান, তিনটি পরিবারকে ঘিরেই নাটকের গল্প। এই পরিবারগুলোর সদস্যদের সুখ-দুঃখ-হাসি-কান্না উঠে আসবে নাটকে। আসবে উত্থান পতন ও মোড়। একসময় দেখা যাবে গল্পটির কিছু চরিত্র প্রবেশ করবে অপরাধজগতে। নাটকটিতে প্রভা-নিশো ছাড়া আরো অভিনয় করছেন সাজু খাদেম, অপর্ণা ঘোষ, সাঈদ বাবু, আব্দুল্লাহ রানা, শিল্পী সরকার অপু প্রমুখ। প্রসঙ্গত, নাটকের নাম 'থার্ড আই' বদলে যেতে পারে বলেও পরিচালক সূত্রে জানা গেছে।

 

'আমি এখনও শিক্ষানবীশ অভিনেত্রী' 

ব্যাকরণ মেনে যে'জন অভিনেতা-অভিনেত্রী মিডিয়ায় অবস্থান করছেন তাঁদের মধ্যে একজন সুষমা সরকার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে পড়ার সময়ই মিডিয়াতে পা রাখেন তিনি। সুষমাকে নিয়ে লিখেছেন মাহতাব হোসেন

ছোটপর্দার খুব পরিচিত মুখ সুষমা সরকার। ২০০০ সালে গিয়াসউদ্দিন সেলিমের 'সাদা মেঘের বৃষ্টি' ধারাবাহিক নাটকের মাধ্যমে পর্দায় অভিষেক হয় এই গুণী অভিনেত্রীর। ছোট থেকে আঁকাআঁকির শখ ছিল। ভর্তিও হতে চেয়েছিলেন চারুকলায়। জাবির নাট্যতত্ত্ব বিভাগের ছাত্রী হলেও চারুকলায় যেতেন আড্ডা দিতে। চারুকলায় ভর্তি না হতে পেরে আফসোস আছে কি না এমন প্রশ্নের জবাবে সুষমা বলেন, 'আফসোসটা প্রথমে ছিল। একটা সময় আফসোসটা মিইয়ে যায়। নতুন সার্কেল তৈরি হয়। নতুন বন্ধু বান্ধব তৈরি হয়। যোগ দেই থিয়েটারে।'
'আমি এখনও শিক্ষানবীশ অভিনেত্রী'


থিয়েটার করার সময় নিজের অভিনয়ের আসনটা পোক্ত হয়। দেশ নাটক-এর সঙ্গে যুক্ত থেকে করেছেন 'বিরসাকাব্য', 'নিত্যপুরাণ', 'জনমে জন্মান্তর'সহ বেশ কিছু মঞ্চ নাটক।

নারী নির্যাতন নিয়ে করা একটি বিজ্ঞাপন সুষমাকে দর্শকদের একেবারে সামনে এনে দেয়। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নির্মিত নারী নির্যাতন বিরোধী এই বিজ্ঞাপনের মাধ্যমে সুষমার অভিনয় তাঁকে আলোচনা নিয়ে আসে। কেননা সুষমার অভিনয় ছিল সুনিপুণ ও মুগ্ধ করার মতো। যার কারণেই সুষমা সমাজের সকল স্তরের মানুষের নিকট বেশ পরিচিত একটা মুখ। এরপরেও তীর সরিষার তেল, মেরিল বেবি লোশন, প্রাণ, সিলং চা, ডিপ্লোমা গুঁড়ো দুধ, বাংলালিংক দিন বদলের পালা, এসিআই আটাসহ বেশ কিছু বিজ্ঞাপনের কাজ করেছেন।
'আমি এখনও শিক্ষানবীশ অভিনেত্রী'

সুষমা অভিনীত ধারাবাহিক, ও এক পর্বের নাটকের তালিকা সুদীর্ঘ। বর্তমানে অন এয়ারে যাচ্ছে- অরণ্য আনোয়ারের  'দহন', প্রজ্ঞা পারমিতা, শুটং চলছে সুমন আনোয়ারের 'স্বর্ণলতা', সালাউদ্দিন লাভলুর 'ভিলেজ ইঞ্জিনিয়ার', অনিমেশ আইচের বিন্দু বিসর্গ, আরিফ খানের দলছুট প্রজাপতি।

এছাড়াও আলোচিত কাজগুলোর মধ্যে  এক পর্বের নাটক 'সূর্যসেন', 'দুইয়ে দুইয়ে', ২৬ পর্বের ধারাবাহিক নাটক 'কাহে', মোরশেদুল ইসলামের নাটক 'লারা', নুরুল আলম আতিকের ১৩ পর্বের নাটক 'চিঠি'. ২৬ পর্বের ধারাবাহিক 'মনে মনে', আকরাম খানের নাটক 'কুহক', সুমন আনোয়ারের নাটক 'শুনছেন', ১৩ পর্বের ধারাবাহিক 'আঙ্গুর মহল', 'রোদ বৃষ্টির শহরে', 'নীল, নির্জনে', গিয়াসউদ্দিন সেলিমের 'ইন্টারভিউ', 'স্বপ্নসিঁড়ি' ও একুশে টিভিতে প্রচারিতব্য সাজু আহসানের 'ঝরা পাতা' 'টু-লেট', নাবিলা চরিত; গুলশান এভিনিউ প্রভৃতি ধারাবাহিকে কাজ করেছেন। এছাড়াও 'লেডিস ফার্স্ট', 'গুলশান এভিনিউ', 'হেলিকপ্টার' ও 'জাদুর শহর' সুষমার উল্লেখযোগ্য কাজ।
'আমি এখনও শিক্ষানবীশ অভিনেত্রী'

চলচ্চিত্রেও অভিনয় করেছেন প্রতিভাবান এই অভিনেত্রী। নুরুল আলম আতিকের ‘ডুব সাঁতার’, সানিয়াত্ হোসেনের ‘অল্প অল্প প্রেমের গল্প’ শিরোনামের দুটি ছবিতে কাজ করেছেন। এছাড়াও সম্প্রতি মুক্তি পাওয়া ছুঁয়ে দিলে মন ছবিতে মিশা সওদাগরের বিপরীতে অভিনয় করেছেন। এটাই মিশার সম্ভবত একমাত্র ইতিবাচক চরিত্রের কাজ। এমনটাই জানালেন সুষমা।  
'আমি এখনও শিক্ষানবীশ অভিনেত্রী'

মিডিয়ায় একটা সুখ-দুঃখের গল্প বলেন কিংবা মিডিয়ায় বিড়ম্বনার গল্প বলেন,  এমন প্রশ্ন তাঁর ওপর চাপিয়ে দেওয়া হলে তিনি বলতে শুরু করেন, আমরা একবার যশোরে একটা নাটকের শুটিং করতে গেছি। সেটা বেশ কয়েকদিনের কাজ। কিন্তু আমাদের একদিনেই সেখানে নামমাত্র শুটিং করে চলে আসতে হয়, কেন জানেন? আমি বলি 'না তো আমি কিভাবে জানবো?' সদা হাস্যময়ী লাস্যময়ী সুষমা হাসতে হাসতেই বলেন, আমাদের সঙ্গে ছিলেন এটিএম শামসুজ্জামান। গ্রামের পর গ্রাম ভেঙে মানুষজন আসতে শুরু করলো এটিএম শামসুজ্জামানকে দেখতে। একটা সময় কোনো জায়গাই রইলো না শুটিং করার মতো। বাধ্য হয়ে আমাদের ব্যাক করে চলে আসতে হলো। তারকা হলো তাঁরাই, যাদের জন্য মানুষের আগ্রহের শেষ থাকে না। এটিএম শামসুজ্জামানরাই আসল তারকা।
'আমি এখনও শিক্ষানবীশ অভিনেত্রী'image_276109_1.1557605_10152036455557083_1851626160_n

ভবিষ্যতে কি করার ইচ্ছে আছে? কিংবা কেমন অভিনেত্রী হতে চান? এমন প্রশ্নের উত্তরে সুষমা জানান, 'আমি ভালো অভিনেত্রী হতে চাই।' অনেকদিন তো হলো মিডিয়ায় কাজ করছেন এখনও ভালো অভিনেত্রী হতে চাওয়া? তারচেয়ে আপনি নতুনদের উদ্দেশ্যে কিছু পরামর্শ দিন। সুষমাকে এ কথা বলা মাত্রই হাসতে হাসতে তিনি বলেন, 'আমি মানুষকে পরামর্শ দেব? সে পর্যায়ে গেলাম কই?' আমি বলি- কী বলেন? অবশ্যই আপনার কাছে নতুনদের শেখার আছে, সুষমা অকপটে বলেন, 'আমি এখনও শিক্ষানবীশ অভিনেত্রী।'
–