,

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

news-image

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। মঙ্গলবার রাত ৯ টার দিকে বরুড়া উপজেলার কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পাঁচতারা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বন্দেগী গ্রামের আব্দুর রহিমের ছেলে শুক্কুর আলম (৩০)। স্থানীয় সূত্র জানায়, পাঁচতারা এলাকায় একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা এক যাত্রী মারা যান। এ সময় স্থানীয়রা অন্য আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আরও একজন মারা যান। বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা বলেন, 'দুর্ঘটনায় দুই জন মারা গেছে বলে শুনেছি। সড়ক দুর্ঘটনাটি হাইওয়ে পুলিশ দেখছে।'cm
 
লালমাই হাইওয়ে পুলিশের ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) লুৎফুর রহমান বলেন, 'ঘটনাস্থলে একজনের মরদেহ পাওয়া গেছে। হাসপাতালে নেয়ার পথে আরও একজন মারা গেছে বলে স্থানীরা আমাদের জানিয়েছে।'

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা