বাংলাদেশের বাজারে এইচটিসির যাত্রা শুরু, বাজারে এইচটিসির সব ফোন অবৈধ, আজ থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা
এইচটিসি ওয়ান এম৮আই, ডিজায়ার ৮২০এস, ডিজায়ার ৬২৬জি, ডিজায়ার ৬২০জি, ডিজায়ার ৫২৬জি+ এবং ডিজায়ার ৩২৬জি মডেলের স্মার্টফোন নিয়ে বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করল এইচটিসি। গতকাল ঢাকার স্থানীয় একটি হোটেলে যাত্রা শুরুর এ ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে নেক্সট৯-কে এইচটিসির বাংলাদেশ পরিবেশক হিসেবে নাম ঘোষণা করা হয়।
বাজারে এইচটিসির সব ফোন অবৈধ, আজ থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু
আজ থেকে বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল তাইওয়ানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান এইচটিসি। এর আগে বাজারে যত এইচটিসি ফোন বিক্রি হয়েছে তা বিভিন্ন লাগেজ পার্টির আনা অবৈধ ফোন বলে দাবি করেছে এইচটিসি কর্তৃপক্ষ।
বাংলাদেশে এইচটিসির পরিবেশক হিসেবে কাজ করবে নেক্সট৯। এ প্রতিষ্ঠানটিও বাংলাদেশে প্রথম যাত্রা শুরু করল। আগামী সপ্তাহ থেকে দেশের বাজারে ডিলারের মাধ্যমে ফোন বিক্রি শুরু করবে এইচটিসি।
আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়ার আগে বাংলাদেশের বাজারে যত এইচটিসি ফোন বিক্রি হয়েছে তা বিভিন্ন লাগেজ পার্টির আনা অবৈধ ফোন বলে দাবি করেছে এইচটিসি কর্তৃপক্ষ। বাংলাদেশের উঠতি স্মার্টফোনের বাজার দেখে এখানে ১০ হাজার টাকা থেকে ৪০ হাজার টাকা দামের মধ্যে বিভিন্ন ধরনের স্মার্টফোন বিক্রি করার পরিকল্পনা করছে এইচটিসি। আজ একান্ত সাক্ষাৎকারে এইচটিসি দক্ষিণ এশিয়া অঞ্চলের বিপণন বিভাগের জ্যেষ্ঠ পরিচালক মানু শেঠ এ কথা বলেন।
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু উপলক্ষে আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করে এইচটিসি। এতে উপস্থিত ছিলেন এইচটিসির দক্ষিণ এশিয়ার বিপণন বিভাগের জ্যেষ্ঠ পরিচালক মানু শেঠ, বিপনন পরিচালক রিঙ্গিত নায়ার, নেক্সট ৯ এর ব্যবস্থাপনা পরিচালক প্রেম চাঁদ প্রমুখ।
এইচটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের সময় তাঁরা বাংলাদেশের বাজারে এইচটিসি ওয়ান এম ৮ আই, ডিজায়ার সিরিজের বিভিন্ন মডেলের ফোন বিক্রি করবে।
বাংলাদেশের বাজারে অবৈধ ফোন বিক্রি প্রসঙ্গে এইচটিসির কর্মকর্তারা বলেন, বাংলাদেশের বাজারে অনেকদিন ধরেই গ্রে মার্কেট, লাগেজ পার্টি বা অবৈধ ফোনের বাজার রয়েছে। এ ধরনের অবৈধ ব্যবসা বন্ধ করতে সরকারকে লবিং করেছি আমরা। ভবিষ্যতেও এ ধরনের লবিং অব্যাহত থাকবে।











