,

যে কারণে দাম্পত্যে যৌন শিথিলতা

news-image

বিবাহিত জীবন শুরুর পর দম্পতিদের যৌনতায় আগ্রহ আগের তুলনায় কমে যায়। এ ক্ষেত্রে বিষয়টি অনেকে স্বাভাবিক বলে মনে করলেও এর কারণ ও প্রতিকার নিয়ে গবেষণায় বেশ কিছু বিষয় জানতে পেরেছেন গবেষকরা। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে আইএএনএস। দম্পতিরা অনেকেই বিবাহিত জীবন শুরুর পর যৌনতায় আগ্রহ কমে যাওয়ার সমস্যায় ভোগেন। এ ক্ষেত্রে নতুন এক গবেষণায় সমস্যাটির বহু বিষয় জানা গেছে। গবেষকরা জানিয়েছেন, সন্তান নয় বরং নিয়মিত মতবিরোধ ও গৃহস্থালী বিরোধের কারণে বেডরুমের কার্যক্রমে আগ্রহ কমে যায় দম্পতিদের। এ ক্ষেত্রে একসঙ্গে থাকা জীবন শুরুর ১২ মাসের মধ্যেই এ প্রভাব প্রকট হয়ে ওঠে।
এ সমস্যা মোকাবিলায় কিছু সমাধানের কথাও বলেছেন গবেষকরা। এ পরিস্থিতি বদলাতে পারে যদি উভয়ের মাঝে যোগাযোগ ও বোঝাপড়া ভালো হয় এবং উভয়ই তাদের যৌনতার পছন্দনীয় বিষয়ে পরস্পর কথা বলেন।


এ বিষয়ে গবেষণাপত্রটির লেখক ও জার্মানির লুডউইগ ম্যাক্সিমিলান ইউনিভার্সিটির গবেষক ক্লাউডিয়া স্কিমিডিবার্গ বলেন, 'আমরা সম্পর্ক শুরুর প্রথম বছরে যৌন বিষয়ে উন্নতির ইতিবাচক উপায় খুঁজে পেয়েছি।' এ গবেষণার জন্য ২৫ থেকে ৪১ বছর বয়সী তিন হাজার অংশগ্রহণকারীকে বেছে নেওয়া হয়। এতে দেখা যায়, সন্তান থাকলেও দম্পতিদের সে কারণে যৌনতায় সমস্যা হয় না। বরং বিবাহিত জীবনে পারিবারিক নানা বিষয়েই সমস্যাই যৌনতায় বিঘ্ন ঘটায়। এ ক্ষেত্রে বিভিন্ন স্বাস্থ্যগত বিষয়, সম্পর্কের ঘনিষ্ঠতা কমে যাওয়া এবং পারস্পরিক নিবিড় যোগাযোগ ও বোঝাপড়ার অভাবই যৌন শিথিলতার জন্য দায়ী। গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে 'আর্কাইভস অব সেক্সুয়াল বিহ্যাভিওর' জার্নালে। 

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১