,

নতুন করে ধরপাকড় শুরু করেছে সরকার’

news-image

বিভিন্ন জেলায় দলের নেতাদের গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন। দলের সহদপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি আরও বলেন,  আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি বিএনপি’র বিভিন্ন পর্যায়ে কাউন্সিল ও পুনর্গঠন প্রক্রিয়ার প্রাক্কালে দেশের বিভিন্ন জেলা-উপজেলায় দলীয় নেতা-কর্মীদের নতুন করে ধরপাকড় শুরু হয়েছে। এরই অংশ হিসেবে যশোর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাবেরুল হক সাবু, কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া এবং কিশোরগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শামীম আহমেদকে  রোববার রাতে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও বিভিন্ন জেলায় দলের ও অঙ্গ সংগঠনের নেতাদের বাড়িতে বাড়িতে গিয়ে গ্রেপ্তার অভিযান চালাচ্ছে  বলে আমরা অভিযোগ পেয়েছি। অবিলম্বে গ্রেপ্তারকৃতদের মুক্তি দাবি  করে নেতাকর্মীদের হয়রানি না করার আহবান  জানান বিএনপির মুখপাত্র। তিনি বলেন, আমরা উৎকন্ঠার সঙ্গে লক্ষ্য করছি, সরকার বিরোধী মতকে দলন করার নীতি থেকে এখনও সরে আসেনি। বিরোধী রাজনীতির চর্চার পথকে আরও সংকুচিত করার অপপ্রয়াসকে আমরা নিন্দা জানাই।

mzamin.com

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের