,

দেশের বাজারে ইন্টেলের স্টিক পিসি ১৬ হাজার টাকায় পেনড্রাইভ সদৃশ কম্পিউটার

news-image

 
ট্যাব কিংবা স্মার্টফোনের বাইরে আরও ক্ষুদ্রাকৃতির কম্পিউটার এখন দেশের বাজারে! কম্পিউটার বলতে এটি হচ্ছে ডেস্কটপ পিসির সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের খুদে সংস্করণ [সিপিইউ]। অনেকটা পেনড্রাইভ আকৃতির এই সিপিইউ অনায়াসে পকেটে পুরে রাখা যাবে। মনিটর অথবা এলসিডি ও এলইডি টিভির এইচডিএমআই পোর্টে সংযুক্ত করলেই সিস্টেমটি হয়ে উঠবে আস্ত ডেস্কটপ কম্পিউটার। এক্ষেত্রেও বল্গুটুথের মাধ্যমে কিবোর্ড আর মাউসও সংযুক্ত করা যাবে। আর ইউএসবি পোর্ট ব্যবহার করে প্রিন্টার, স্ক্যানারের মতো ডিভাইসও চলবে এ কম্পিউটারে। 'কম্পিউটার-অন-আ-স্টিক' নামে ৪ ইঞ্চি দৈর্ঘের ইন্টেলের খুদে পিসি বাজারে নিয়ে এসেছে কম্পিউটার সোর্স। ডিভাইসটিতে রয়েছে দুই জিবি র‌্যাম আর ১.৮৩ গিগাহার্জ গতির ইন্টেলের কোয়াডকোর অ্যাটম প্রসেসর। এই স্বল্প পরিসরেই পাওয়া যাবে ৩২ জিবি মেমোরি। চাইলে ৬৪ জিবি বর্ধিত মেমোরির সুবিধা পেতে ব্যবহার করা যাবে মাইক্রো এসডি কার্ড। ইন্টেলের এ খুদে কম্পিউটারে বিল্টইন থাকছে উইন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেম। পাশাপাশি লিনাক্স অপারেটিং সিস্টেম সমর্থন করে এটি। তবে লিনাক্স সংস্করণটিতে র‌্যাম থাকছে এক জিবি আর মেমোরি ৮ জিবি। রয়েছে এক বছরের বিক্রয়োত্তর সেবা। দাম ১৬ হাজার টাকা।     

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে