,

পারলার খুলছেন অপু বিশ্বাস , পূজায় দার্জিলিংয়ে

news-image

 

অভিনয়ের পাশাপাশি ব্যবসা করার ইচ্ছাটা অনেক দিনের। আগে দুইবার সিদ্ধান্ত নিয়েছিলেন, গুলশানে একটি আধুনিক পার্লার করবেন। কিন্তু কাজের চাপে সেটা সম্ভব হয়নি। এবার আর সিদ্ধান্তের নড়চড় করতে চান না অপু বিশ্বাস। এর মধ্যে পার্লার করার জন্য জায়গা দেখা শুরু করেছেন। সব কিছু ঠিক থাকলে ঈদের পর থেকেই ব্যবসাটা শুরু করতে চান এই অভিনেত্রী।

অপু বলেন, 'অভিনয়ের পাশাপাশি অনেকেই বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত। এতে বাড়তি উপার্জনের পাশাপাশি নিজের কাজের পরিধিটাও বাড়ে। এই মুহূর্তে আমাদের ইন্ডাস্ট্রিতে ছবি নির্মাণের হার উল্লেখযোগ্য হারে কমছে। ফলে সবার মতো আমার হাতেও কাজ কম। তাই অবসর সময়টা ব্যবসার কাজে লাগাতে চাই।' অপু এখন শাকিব খান ও কলকাতার অভিনেতা ইন্দ্রনীলের বিপরীতে 'সম্রাট : দ্য কিং ইজ হেয়ার' ছবির শুটিং করছেন।

 

  পূজায় দার্জিলিংয়ে 

নায়িকা হওয়ার পর থেকে বেশির ভাগ পূজায়ই ঢাকায় থাকতে হয়েছে। দু-একবার গ্রামের বাড়ি বগুড়ায়ও গিয়েছেন। তবে এবারের পূজায় আর ঢাকা কিংবা বগুড়া নয়, সরাসরি দার্জিলিংয়ে যেতে চান অপু বিশ্বাস।opu

ভিসাও করাতে দিয়েছেন। শুটিংয়ের শিডিউলও এদিক-সেদিক করে নিয়েছেন। বললেন, "৬ থেকে ১০ অক্টোবর পর্যন্ত 'রাজা ৪২০' ছবির শুটিং ও ডাবিং করব। এরপর ১১ অক্টোবর থেকে 'রাজনীতি' ছবির আংশিক শুটিংয়ে অংশ নেব। ১৫ অক্টোবর শাকিব ব্যাংকক থেকে ফিরলে আরেকটি ছবির শুটিং শুরু। ১৯ অক্টোবর দার্জিলিংয়ে যাব। সেখানে আমার দিদি ও মা থাকবেন, তাঁদের সঙ্গে মামা ও মাসিদের বাড়ি বেড়াব। আশা করছি, এবার সব পরিকল্পনামাফিক হবে।"

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ