,

বিদেশি হত্যা ষড়যন্ত্রের অংশ : প্রধানমন্ত্রী

news-image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের অগ্রযাত্রা রুখতে এবং বহির্বিশ্বে ভাবমূর্তি নষ্ট করতে ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, যে মুহূর্তে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে সে মুহূর্তে দেশে পরিকল্পিতভাবে নানা ঘটনা ঘটানো হচ্ছে। ঢাকায় বিদেশি নাগরিক হত্যা পরিকল্পিত ও ষড়যন্ত্রের অংশ। গতকাল শনিবার যুক্তরাজ্য থেকে ঢাকায় ফেরার পথে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতিকালে দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর বরাত দিয়ে সাংবাদিকদের এসব কথা জানান সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিলেটের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। কামরান বলেন, ষড়যন্ত্র সম্পর্কে দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।a

বদরউদ্দিন আহমদ কামরান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওসমানী বিমানবন্দরে অবতরণের পরই জাতিসংঘের পরিবেশবিষয়ক সর্বোচ্চ সম্মাননা ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ পুরস্কার এবং আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের দেওয়া ‘আইসিটি অ্যাওয়ার্ড’ প্রাপ্তিতে তাঁকে সিলেটবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়। এরপর মতবিনিময়কালে প্রধানমন্ত্রী বলেন, জাতিসংঘ ও আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের দেওয়া অ্যাওয়ার্ড এ দেশের মানুষের জন্য সম্মান বয়ে নিয়ে এসেছে। দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে- উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এই অগ্রযাত্রা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সব ষড়যন্ত্র রুখে দিতে গণমানুষের সংগঠন হিসেবে আওয়ামী লীগকে তৃণমূল পর্যায়ে আরো সুসংগঠিত করতে হবে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে তুলে ধরারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের বিজি ০০২ ফ্লাইটটি গতকাল সকাল ১১টা ২৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা এবং স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে প্রায় পৌনে একঘণ্টা মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।


ওই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী; মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস, সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ এবং সংরক্ষিত নারী আসনের সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।

 

 

 

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১