,

সিডনির পুলিশ হেডকোয়ার্টারের সামনে গোলাগুলি, নিহত ২

news-image

অস্ট্রেলিয়ার বন্দর নগরী সিডনিতে পুলিশ হেডকোয়ার্টারের সামনে বন্দুকধারীর গুলিতে  এক জন নিহত হয়েছে। পরবর্তীতে পুলিশের গুলিতে ওই বন্দুকধারী নিহত হন।  শুক্রবার স্থানীয় সময় বিকেল ৪টা ৩০ মিনিটে এই ঘটনা ঘটে।  হামলাকারীর গুলিতে নিহত ব্যক্তি পুলিশের আইটি বিভাগের কর্মী ছিলেন। নাইন নিউজ অস্ট্রেলিয়া জানায় হামলাকারীর বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। সিডনির পশ্চিমাঞ্চলে নিউ সাউথ ওয়েলসে অবস্থিত পুলিশ সদর দফতরের সামনে চার্লস স্ট্রিটে এ গুলির ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। ওই এলাকা ব্যবসায়িক কেন্দ্র পারামাত্তায় অবস্থিত। এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, একজনকে গুলি করা হচ্ছে দেখে এক পুলিশ কর্মকর্তা তার অস্ত্র ব্যবহার করেছেন। নিহতদের নাম-পরিচয় এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি। গুলির ঘটনার কারণও নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না।

জনসাধারণকে ঘটনাস্থল থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বিবৃতিতে আরও জানানো হয়, পুলিশের একটি সংকটকালীন দল এখন এ ঘটনার তদন্ত পরিচালনা করবে। নিউজ নাইন অস্ট্রেলিয়া

এ জাতীয় আরও খবর

বাড়ি দখলের গুজব, যা বললেন দিলারা জামান

সংসদ কার্যকর থাকলে রাজপথে লংমার্চ গণআকাঙ্ক্ষার বিরোধী: স্বপন

জাগৃকের শর্তে ১২৭ জনের ফ্ল্যাট অনিশ্চিত

ভাইরাল হতেই প্রধানমন্ত্রীকে কটূক্তি করেন সিফাত: স্থানীয়রা

রংপুরের চার খুনের বিচার দ্রুত শেষ হবে: ত্রাণমন্ত্রী

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় তারেক রহমান

পাত্রী না পেয়ে আত্মহত্যা, মহারাষ্ট্রে আলোচনায় ২৯ মৃত্যু

হাম-উপসর্গে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ৯১৭

শিবির নেতাকে থাপ্পড়, ইবিতে ছাত্রদল-শিবির উত্তেজনা

দক্ষ শ্রমিকই দেশের বড় উৎপাদনশীল সম্পদ: মাহ্দী আমিন

জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে বৈঠক হতে পারে প্রধানমন্ত্রীর

ইউরোপ কেন যুক্তরাষ্ট্র থেকে স্বর্ণ সরাচ্ছে?