,

আওয়ামী লীগ নেতারাই দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে

news-image

আওয়ামী লীগের নেতাকর্মীরাই দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্সের (বিএনএ) চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা। দক্ষহাতে দেশ পরিচালনা ও জাতিসংঘের চ্যাম্পিয়ন অব দ্য আর্থ' পুরস্কার অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রশংসায় ভাসালেন বিএনপির বহিষ্কৃত ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে মহাত্মা গান্ধীর ১৪৬তম জন্মবার্ষিকী ও বিশ্ব অহিংস দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখছিলেন তিনি।

বাংলাদেশ মুক্তিযোদ্ধো আইনজীবী পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে। নাজমুল হুদা বলেন, আমি আজকে শেখ হাসিনার বন্দনার জন্য দাঁড়াইনি, যা সত্যি তাই বলছি। বাংলাদেশ  শেখ হাসিনার পক্ষে। শেখ হাসিনা সহিংস আন্দোলনের হাত থেকে এ দেশের মানুষকে মুক্ত করেছেন। প্রধানমন্ত্রী বিদেশ থেকে বড় বড় সম্মাননা পেয়েছেন, তিনি আজ সবার ওপরে। দেশ পরিচালনায় শেখ হাসিনার দক্ষতায় মুগ্ধতা প্রকাশ করে সাবেক এ মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মকাণ্ড আজ দৃশ্যমান। ঢাকায় বড় বড় ফ্লাইওভার হচ্ছে, দেশ এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার পক্ষেই এসব অর্জন করা সম্ভব হয়েছে।
 
সুষ্ঠু নির্বাচনের দাবি করে তিনি বলেন, আমার দোহারের মতো ছোট জায়গায় ভোট ডাকাতি হয়েছে। জনগণের ক্ষমতা জনগণের হাতে নেই। শেখ হাসিনাই পারেন জনগণের ক্ষমতা তাদের হাতে ফিরিয়ে দিতে। তিনি যদি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা না করেন, তাহলে তার সব অর্জন ম্লান হয়ে যাবে। নাজমুল হুদা প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, শুধু যুবলীগ ও ছাত্রলীগের মধ্যে আগাছা  নেই, ব্যবসায়ীদের মধ্যেও আগাছা রয়েছে। এসব আগাছাকে চিহ্নিত করে পরিষ্কার করতে হবে।

সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার। বাংলাদেশ মুক্তিযোদ্ধো আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট খন্দকার শামসুল আলমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর আলম, ন্যাপের (ভাসানী) চেয়ারম্যান মোসতাক আহমেদ ভাসানী প্রমুখ। ফোকাস বাংলা।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা