,

আইএসের বিরুদ্ধে একসঙ্গে লড়তে চায় যুক্তরাষ্ট্র-রাশিয়া

news-image

ওবামাকে পুতিন
 
সিরিয়া সংকট নিরসনে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে বিমান হামলার কথা ভাবছে রাশিয়া। সোমবার জাতিসংঘের সাধারণ সভার এক ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে আলোচনার পর পরই এসব কথা বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ গতকাল মঙ্গলবার জানিয়েছেন, আইএসবিরোধী লড়াইয়ে একসঙ্গে কাজ করার উপায় খুঁজছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র। তবে ওবামা-পুতিনের সরাসরি আলোচনা সত্ত্বেও সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল-আসাদের ভাগ্য নিয়ে বিরোধের কোনো অবসান হয়নি। এদিকে গতকাল মঙ্গলবার জাতিসংঘের সাধারণ সভার এক ফাঁকে সন্ত্রাসবাদবিরোধী বৈঠকে আইএসবিরোধী যুদ্ধে জয়ী হতে সিরিয়ায় আসাদ নয়, বরং নতুন একজন নেতা দরকার বলে আবারও মন্তব্য করেছেন ওবামা। তবে এ বৈঠকের তীব্র সমালোচনা করেছে রাশিয়া। খবর :বিবিসি, এএফপি।  
জাতিসংঘের শীর্ষ বৈঠকের এক ফাঁকে টানা দেড় ঘণ্টা কথা বলেন ওবামা ও পুতিন। ইউক্রেন সংকট ঘিরে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের মারাত্মক অবনতির প্রায় দুই বছর পর আবারও মুখোমুখি বসলেন দুই নেতা। তবে উভয়েই মধ্যপ্রাচ্যে অনাকাঙ্ক্ষিত যুদ্ধ এড়িয়ে যেতে প্রত্যক্ষ যোগাযোগ বজায় রাখতে রাজি হন। বৈঠক শেষে পুতিন এ আলোচনাকে 'খুবই ইতিবাচক, কার্যকর ও সোজাসাপ্টা' বলে অভিহিত করেন। পুতিন সাংবাদিকদের বলেন, রাশিয়া আইএস জঙ্গিদের বিরুদ্ধে কুর্দর্ি বাহিনী এবং সিরিয়া সরকারকে যত বেশি সমর্থন দেওয়া সম্ভব ততটাই দেওয়ার চিন্তাভাবনা করছে। এ আলোচনায় সিরীয় সংকটের ইতি ঘটানোর ক্ষেত্রে রাজনৈতিক পালাবদলের প্রয়োজনীয়তা স্বীকার করেন উভয় নেতা। তবে এর কৌশল নিয়ে পুতিন ও ওবামার মতবিরোধের অবসান হয়নি। এদিকে জাতিসংঘের সাধারণ সভার এক ফাঁকে গতকাল শ'খানেক নেতার সন্ত্রাসবাদবিরোধী একটি বৈঠকে অংশ নেন বারাক ওবামা। এ সময় তিনি সংকট সমাধানের ক্ষেত্রে সিরিয়ার ক্ষমতায় নতুন নেতার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন। তবে জাতিসংঘের সদর দপ্তরে আইএস নির্মূলের লক্ষ্যে এই সন্ত্রাসবাদবিরোধী বৈঠকের তীব্র সমালোচনা করেছে মস্কো। দেশটি মনে করছে, তা জাতিসংঘের প্রচেষ্টার সঙ্গে সাংঘর্ষিক। জাতিসংঘে নিয়োজিত রাশিয়ার রাষ্ট্রদূত ভিটালি চুর্কিন এ প্রসঙ্গে বলেন, 'এ উদ্যোগ জাতিসংঘের প্রচেষ্টাকে ব্যাপকভাবে লঙ্ঘন করে।'


রাশিয়াকে ওই বৈঠকে আমন্ত্রণ জানানো হলেও দেশটি অংশ নেয়নি। এর আগে জাতিসংঘের সাধারণ সভার ভাষণে আইএসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য জাতিসংঘের নেতৃত্বে একটি আন্তর্জাতিক জোট গঠনের কথা বলেছিলেন পুতিন। রাউল কাস্ত্রোর সঙ্গে ওবামার বৈঠক :জাতিসংঘের সদর দপ্তরে কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর সঙ্গে দেখা করলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গতকাল মঙ্গলবার জাতিসংঘের সাধারণ সভার এক ফাঁকে অনুষ্ঠিত এই দ্বিপক্ষীয় বৈঠকের শুরুতেই তারা করমর্দন করেন। গত সোমবার জাতিসংঘের ভাষণে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং গুয়ানতানামো বে ফেরত দিলেই দুই দেশের সম্পর্ক পরিপূর্ণ স্বাভাবিক হয়ে উঠবে বলে মন্তব্য করেন রাউল।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ