,

ধূমপান ও ফুসফুসের সম্পর্কের রহস্য উন্মোচন, কোলন ক্যান্সারের ঝুঁকি কমায় যে ফল

news-image

অত্যধিক ধূমপানের কারণ খুঁজে পেয়েছেন ব্রিটেনে বিজ্ঞানীদের একটি দল। এজন্যে তারা দায়ী করেছেন মানুষের শরীরের বিশেষ একটি জিনকে।  তারা বলছেন, ওই জিনটির কারণেই কিছু মানুষ সিগারেটের নেশায় অতিরিক্ত মাত্রায় আসক্ত হয়ে থাকে। চিকিৎসা বিষয়ক আন্তর্জাতিক সাময়িকী দ্যা ল্যান্সেটে প্রকাশিত এই গবেষণা প্রতিবেদনে বিজ্ঞানীরা বলছেন, সারা জীবন ধরে ধূমপান করার পরেও কোনো কোনো মানুষের ফুসফুস কেনো ভালো থাকে, তার রহস্য উন্মোচন করতেও তারা সক্ষম হয়েছেন।

ব্রিটেনে ৫০ হাজারের মতো লোকের কাছ থেকে পাওয়া তথ্য-উপাত্তে ওপর গবেষণা চালিয়ে এই সিদ্ধান্তে পৌঁছেছেন বিজ্ঞানীরা। 

কোলন ক্যান্সারের ঝুঁকি কমায় যে ফল

আলুবোখারা নামে ফলটি মসলা হিসেবে আমাদের দেশে ব্যবহৃত হয়। এর মুখরোচক গুণের কথা জানা গেলেও ক্যান্সারের ঝুঁকি কমায়, তা আগে জানা যায়নি। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হিন্দুস্তান টাইমস।image_273537.honey-plum-crumble-4
গবেষকরা জানিয়েছেন, শুকনো আলুবোখারা ফলটি কোলন ক্যান্সারের ঝুঁকি কমায়। সম্প্রতি মার্কিন গবেষকরা জানিয়েছেন এ তথ্য।
গবেষণাদলের সদস্যরা ছিলেন টেক্সাস এঅ্যান্ডএম ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলিনার গবেষক। তারা কোলন ক্যান্সারের ঝুঁকি কমাতে খাবার কিভাবে ভূমিকা রাখে, সে বিষয়ে অনুসন্ধান করেন। এক্ষেত্রে কোলন ও হজমের বিষয়ে পেটে ব্যাক্টেরিয়ার উপস্থিতি বিবেচনা করা হয়।
কোলন ক্যান্সারের ঝুঁকি কমায় যে ফলএ বিষয়ে গবেষণাদলের একজন ড. ন্যান্সি টার্নার জানান, পেটে ট্রিলিয়ন পরিমাণ ব্যাক্টেরিয়া উপস্থিতি রয়েছে। এতে এখন পর্যন্ত চার শতাধিক প্রজাতির সন্ধান পাওয়া গেছে।
image_273537_0.fresh and prune fruit
ড. টার্নার বলেন, ‘আমাদের গবেষণায় উন্মোচিত হয়েছে শুকনো আলুবোখারার ক্যান্সার প্রতিরোধমূলক ভূমিকা। এক্ষেত্রে কোলন ক্যান্সারের জন্য প্রতিষ্ঠিত র‌্যাট-মডেলের সহায়তা নেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘শুকনো আলুবোখারায় রয়েছে কিছু উপাদানের সংমিশ্রণ, যা আমাদের স্বাস্থ্যে বহু প্রভাব ফেলে। এর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট গুণাগুণও….’
গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে যুক্তরাষ্ট্রের বোস্টনে অনুষ্ঠিত ২০১৫ সালের বায়োলজি কনফারেন্সে।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ