,

আশুগঞ্জে দু’দল গ্রামবাসীর সংঘর্ষ আহত-৩০

news-image

নিজস্ব প্রতিবেদকব্রাহ্মনবাড়িয়ার   আশুগঞ্জে   তুচ্ছ   ঘটনা   কেন্দ্র   করে   দু’দল গ্রামবাসীর সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।আহতদের স্থানীয় ও ব্রাহ্মনবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করাহয়েছে।   প্রত্যাক্ষদর্শী   ও   পুলিশ   জানায়,   আজ   মঙ্গলবার   বিকাল ৫টার দিকে উপজেলার চরচারতলা গ্রামে লতিফ বাড়ীর বাদল মিয়ার ছেলে বাপ্পী ও শরীয়ত নগরের জুলমত মিয়ার ছেলে রাতুলের মধ্যে তর্কবির্তক হয়। এর জের ধরে উভয় পক্ষের কয়েক কয়েক’শ লোক বিকাল সাড়ে   ৫টার   দিকে   দেশীয়   অস্ত্র-স্বস্ত্র   নিয়ে   রক্তক্ষয়ী   সংঘর্ষে জড়িয়ে পড়ে। টানা ঘন্টা ব্যাপী চলে  এই সংর্ঘষ। পরে   পুলিশ গিয়ে   কাদানি   গ্যাস   ছুড়ে   সংর্ঘষ   নিয়ন্ত্রণ   আনে।   এতে দু’পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল স্থানীয় বিভিন্ন ক্লিনিকে  চিকিৎসা দেওয়া হয়েছে। আশুগঞ্জ   থানার   ভারপ্রার্প্ত   কর্মকর্তা   মুহাম্মদ   সেলিম   উদ্দিন জানান, বর্তমানে পরিস্থতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এ জাতীয় আরও খবর

হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল

সেচে সৌর পাম্প দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর

বজ্রপাতে জ্বালানিমন্ত্রী টুকুর বাড়িতে আগুন

নবীনগরে মাদ্রাসাছাত্রকে মারধর, হাসপাতালে ভর্তি, মাদ্রাসা শিক্ষক আটক

নবীনগরে ছাত্রলীগ নেতা রাশেদুল হাসান ডলার গ্রেপ্তার

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা